Royal Enfield: নতুন ভাবে প্রকাশ্যে এল Meteor 350 এর Aurora Edition! তাও এই দামে?

Royal Enfield: উৎসবের মরশুমে একেবারে নতুন একটি বুলেট লঞ্চ করল Royal Enfield। সংস্থার 350cc ক্রুজার বাইক Meteor 350 এর একেবারে নতুন অরোরা ভেরিয়েন্ট (Aurora Edition) লঞ্চ করেছে। Royal Enfield ইতিমধ্যে Meteor 350 এর স্টেলার এবং সুপারনোভা ভেরিয়েন্ট বাইকটি বিক্রি করছে।

গত কয়েকদিন আগে বাইকগুলির উপরে অফারও ঘোষণা করেছিল। তবে Royal Enfield এর Meteor 350 অরোরা ভেরিয়েন্টের লুকে কোনও বদল করা হয়নি, তবে ফিচারে একগুচ্ছ বদল আনা হয়েছে।

Royal Enfield Meteor 350 Aurora Edition

  • Royal Enfield: অনেকটাই প্রিমিয়াম লুক রয়েছে

Royal Enfield এর Meteor 350 ক্রজর ডিজাইনে পাওয়া যায়। এই বাইকে দীর্ঘ যাত্রা যাতে আরও আরামদায়ক হয় সেজন্যে বিশেষ ভাবে বাইকটিকে ডিজাইন করা হয়েছে। হ্যান্ডেলবার আরও বেশি উন্নত করা হয়েছে। যা Meteor 350 এর নয়া ভেরিয়েন্টের (Royal Enfield) বাইক চালানোর মজাটা আরও বাড়িয়ে তুলবে।

ক্লাসিক 350 এবং বুলেট 350 এর তুলনায় এই বাইকটিকে অনেকটাই প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত করা হবে।

  • Royal Enfield: ডিজাইন অসাধারণ

Royal Enfield এর Meteor 350 এর একেবারে নতুন অরোরা ভেরিয়েন্টে স্পোক হুইলসের সঙ্গে টিউব টায়ার লাগানো হয়েছে। অ্যালুমিনিয়াম সুইচ কিউব রয়েছে, ডিলেক্স টুরিং সিট এবং টিপর নেভিগেশন সহ একাধিক আধুনিক ফিচার রয়েছে। এছাড়াও বাইকে রাউন্ড এলইডি হেডলাইট রয়েছে। রাউন্ড এলইডি টর্ন ইন্ডিকেটর এবং এলইডি টেল লাইট লাগানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি নতুন ব্যবস্থা দেওয়া হয়েছে Royal Enfield এর তরফে।

  • Royal Enfield: ইঞ্জিন এবং স্পেশিফিকেশন

Royal Enfield এর Meteor 350 তে 349cc এর বিএস 6 ইঞ্জিন দেওয়া হয়েছে। 20.2 bhp এর পাওয়ার এবং 27 Nm এর টর্ক তৈরি করে। ফ্রন্ট এবং রিয়র দুটোতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। Royal Enfield এর Meteor 350 তে অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম রয়েছে। বাইকের ওজন মাত্র ১৯১ কিলোগ্রাম। এই ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১৫ লিটার। Meteor 350 রয়্যাল এনফিল্ডের নতুন 'J' প্লাটফর্মের প্রথম মোটরসাইকেল। যা থান্ডারবার্ডের জায়গা নিয়েছে।

  • Royal Enfield: দাম কত জানেন?

Meteor 350 এর অন্যান্য ভেরিয়েন্টগুলিতেও Royal Enfield এর তরফে নয়্যা আপডেট দেওয়া হয়েছে। টপ সুপারনোভা এডিশনে এলইডি হেডলাইট, অ্যালুমিনিয়াম সুইচ কিউব এবং প্রিমিয়াম স্টাইলিং পাওয়া যাবে। Meteor 350 সুপারনোভা বাইকে 2,29,900 টাকা এক্স-শোরুম দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Royal Enfield এর Meteor 350 এর স্টেলর এবং ফায়াবলের দাম যথাক্রমে 2,15,900 টাকা এবং 2,05,900 টাকা (এক্স-শোরুম)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+