RBI Penalty: তিনটি বড় ব্যাঙ্ককে জরিমানা আরবিআই-এর! আপনারটিও কি রয়েছে তালিকায়
দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে নিয়মের বেড়াজালে বেধে রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই নিয়ম কিংবা নীতি থেকে সরলেই সতর্ক করা থেকে জরিমানা (RBI Penalty) সবই করে থাকে আরবিআই। এবার তিনটি বাণিজ্যিক ব্যাঙ্ককে জরিমানা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
যেসব ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে তার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, অ্যাক্সিস ব্যাঙ্ক। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছেন, বেশ কিছু নির্দেশিকা না মেনে চলার কারণে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের ওপরে ২.৫ কোটি টাকা জরিমানা ধার্য (RBI Penalty) করা হয়েছে।

অন্যদিরে আরবিআই-এর জারি করা কিছু নির্দেশিকা না মানার কারণে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকে ১.৪৫ কোটি টাকা জরিমানা ধার্ষ করেছে আরবিআই। অ্যাক্সিস ব্যাঙ্ককে ৩০ লক্ষ টাকা জরিমানা ধার্ষ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করতে দেরি হয়েছে এই অভিযোগে ব্যাঙ্ক গ্রাহকদের থেকে চার্জ কেটে নেয়।
দেখা গিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের সেই সব গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করেছিলেন। এর আগে অ্যাক্সিস ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ২০২২-এর এপ্রিলে সেই জরিমানা ধারপ্ষ করা হয়েছিল। কেওয়াইসি নির্দেশিকা-সহ বিভিন্ন নির্দেশিকা লঙ্ঘনের কারণে অ্যাক্সিস ব্যাঙ্কের ওপরে সেই সময় জরিমানা (RBI Penalty) করে রিজার্ভ ব্যাঙ্ক।

আরবিআই-এর তরফে বিবৃতিতে বলা হয়েছিল, জারি করা নির্দেশ না মেনে চলার কারণে অ্যাক্সিস ব্যাঙ্কের ওপরে ৯৩ লক্ষ টাকা জরিমানা ধার্ষ করা হয়েছে। আরবিআই জানিয়েছিল ঋণ ও অগ্রিম, কেওয়াইসি নির্দেশিকা এবং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতচম ব্যালেন্স রক্ষণাবেক্ষণে সংক্রান্ত কিছু বিধি না মেনে চলার কারণে জরিমানা ধার্ষ (RBI Penalty) করা হয়েছে।












Click it and Unblock the Notifications