বাড়ল রেপো রেট! বাড়বে কি সুদের হার, জেনে নিন
বাড়ানো হল রেপো রেট। মোদী সরকারের আমলে প্রথমবার বাড়ানো হল রেপো রেট। ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট করা হয়েছে ৬.২৫ শতাংশ।
বাড়ানো হল রেপো রেট। মোদী সরকারের আমলে প্রথমবার বাড়ানো হল রেপো রেট। ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট করা হয়েছে ৬.২৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের নেতৃত্বাধীন ছয় সদস্যের মানিটারি পলিসি কমিটি বুধবার এই সিদ্ধান্তের কথা জানায়।

বিজেপির নেতৃত্বাধীন প্রায় সাড়ে চার বছরের এনডিএ সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে এবারই প্রথমবারের জন্য রেপো রেটের হার বৃদ্ধি করা হল। রিভার্স রেপো রেট রাখা হয়েছে ৬ শতাংশে।
২০১৮-১৯ অর্থ বর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশে থাকবে বলে অনুমান।
রেপো রেট বৃদ্ধির ফলে সব ধরনের সুদ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যাঙ্কে যাঁরা টাকা জমা রাখেন কিংবা যাঁরা ব্যাঙ্ক থেকে বাড়ি-গাড়ির জন্য ঋণ নিয়েছেন, তাদের সবার ক্ষেত্রেই সুদের হার বেড়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications