PNB গ্রাহকরা বিনামূল্যে ৮ লক্ষ টাকার সুবিধা পেতে পারেন, কিন্তু কীভাবে
PNB গ্রাহকরা বিনামূল্যে ৮ লক্ষ টাকার সুবিধা পেতে পারেন, কিন্তু কীভাবে
পিএনবির (PNB) গ্রাহক হলে এই খবরটি আপনার কাজে লাগতে পারে। রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) তাদের গ্রাহকদের (Customer) বড় সুবিধা দিচ্ছে। অর্থের প্রয়োজন হলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৮ লক্ষ টাকা পর্যন্ত সহজেই সুবিধা দিচ্ছে। অর্থের প্রয়োজন হলে এব্যাপারে সুবিধা নিতে পারেন।

ইনস্ট্রা লোন
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ইনস্ট্রালোনের মাধ্যমে কোনও গ্রাহক ৮ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

মোবাইল নম্বরের মাধ্যমে লোন
এই পার্সোনাল লোন নিতে গেলে গ্রাহককে শুধুমাত্র মোবাইল নম্বর এবং আধার নম্বর দিতে হবে। এরপর সহজেই লোন পেয়ে যাবেন সেই গ্রাহক।

পিএনবির টুইট
পিএনবির তরফে টুইট করে বলা হয়েছে, এখন ব্যাঙ্ক থেকে লোন নেওয়া খাবারের অর্ডার করার মতোই সহজ। যদি কোনও গ্রাহক কম সুদের হার সহ পার্সোনাল লোন নিতে চান, তাহলে তিনি পিএনবির ইনস্ট্রা লোনের জন্য আবেদন করতে পারেন। আরও বিশদ তথ্যের জন্য কোনও গ্রাহক https://instaloans.pnbindia.in/personal-loan/verify-customer#!-এ ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারেন।

এই ঋণের সুবিধা
এই ঋণের সুবিধা পেতে গেলে গ্রাহককে কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি কিংবা পিএসইউ গ্রাহক হতে হবে।
এই ঋণের সুবিধা পাওয়া যায় 24x7
এর অধীনে গ্রাহকরা ৮ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।
এই ঋণের প্রক্রিয়াকরণ ফি শূন্য।












Click it and Unblock the Notifications