Unlimited Food: মাত্র দু'টাকায় 'ফাইভ-স্টার হোটেলে'র খাবার, খাওয়া যাবে পেট পুরে
Unlimited Food: খাদ্য মানুষের নুন্যতম চাহিদার মধ্যে একটি! আর এই খাবারের জন্যেই মানুষকে দিন-রাত পরিশ্রম করতে হয়। তবে অনেকেই ভালো খাবার খেতে রেস্টুরেন্টে যান। যদিও অ্যাপের মাধ্যমে বহু মানুষ এখন খাবার আনিয়ে নেন।
কিন্তু এমন একটি জায়গার কথা এই প্রতিবেদনে তুলে ধরা হল যেখানে একপ্রকার ফ্রি'তেই খাবার খেতে পারবেন। পেটে ভরে খেয়ে মাত্র ২ টাকা দিতে হবে। ভাবছেন ২ টাকা? হ্যাঁ একেবারেই ঠিক। তবে এজন্যে কিছু শর্ত রয়েছে। আর তা পুরণ করতে হবে।

- এয়ারপোর্ট লাউঞ্জ
বিমানে যাত্রা করলে বিমানবন্দরে লাউঞ্জের (Airport Lounge) এর সুবিধা পান। ফ্লাইট যদি দেরি করে কিংবা তাড়াতাড়ি বিমানবন্দরে পৌঁছে যান তখন বিমানবন্দরে লাউঞ্জের সুবিধা নিতে পারেন। এমনকি বিমান ছাড়তে দেরি থাকলেও লাউঞ্জের সুবিধা নেওয়া যেতে পারে।
বেশ কিছু সংস্থা আছে যারা ক্রেডিট কার্ডে একাধিক সুবিধা দেয়। এমনই কিছু কার্ডে বিমানবন্দর লাউঞ্জে অ্যাক্সেস দেওয়া থাকে। এমন অবস্থায় লাউঞ্জ ব্যবহার করার আগে কাউন্টারে গিয়ে ক্রেডিট কার্ড সোয়াইপ করতে হবে। আর সেখানে কপ্লিমেনটরি লাউঞ্জ এক্সেসের সুবিধা পাওয়া যায়।
- বিনামূল্যে খাবার
শুধু ক্রেডিট কার্ড নয়, বেশ কয়েকটি ডেবিট কার্ডও কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ (Airport Lounge) অ্যাক্সেস অফার থাকে। আর এই অফার নেওয়ার সময় যখন কার্ড সোয়াইপ করবেন তখনই ২ টাকা কেটে নেওয়া হবে। এরপর এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা দেওয়া হবে। যখন এই সুবিধা আপনি পেয়ে যাবেন তখন খাবার একেবারে বিনামূল্যে ( Free Food) আনলিমিটেড ( Unlimited) খেতে পারেন। এমনকি ওই লাউঞ্জে বিশ্রামও নেওয়া যেতে পারে। এজন্য কোনও টাকা দিতে হবে না।
- কার্ড অ্যাক্সেস ( card access)
এই সমস্ত জায়গায় খাবারের মান খুব ভাল। বিভিন্ন স্টার্টার, চাট কর্নার, মেন কোর্স, মিষ্টি, পানীয়, ফল, সালাদ এর মতো খাবার থাকে বিমানবন্দরের লাউঞ্জে। আপনার কাছে রুপে ( Rupay Card ) কিংবা ভিজা কার্ড ( visa card) থাকে তাতে দু'টাকা কাটবে।
আর মাস্টার কার্ড ( Master Card) থাকলে তাতে ২৫ টাকা কাটবে। এটি শুধুমাত্র অথেনটিকেশন ফি। এটি প্রমাণ করে যে গ্রাহক লাইঞ্জের সুবিধা নেওয়ার যোগ্য কি না। ভিসা কার্ডে দু টাকা রিফান্ড পাওয়া যায় না। কিন্তু মাস্টার কার্ডে ২৫ টাকা ফেরত দিয়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications