New Bike 2024 Launch: স্বাধীনতা দিবসেই এনফিল্ডকে জানান বিদায়! বাজারে আসছে BSA Gold Star 650

BSA Gold Star 650: 350cc এর ইঞ্জিন এবং এই সেগমেন্টে Royal Enfield এর বাইকের চাহিদা সবসময় থাকে। সম্প্রতি BSA ভারতে সংস্থার অন্যতম বিক্রিত বাইক Gold Star 650 নতুন ভাবে লঞ্চ (New Bike 2024 Launch) করতে চলেছে। BSA, ভারতে Jawa Bikes এবং yazdi বাইক নির্মাণ করে।

নতুন Gold Star 650 মর্ডান টাচের সঙ্গে ক্লাসিন ডিজাইনে তৈরি। শুধু তাই নয়, BSA Gold Star 650-তে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। এক নজরে দেখে নিন বাইকের খুঁটিনাটি-

BSA Gold Star 650

BSA Gold Star 650: ইঞ্জিন এবং পাওয়ার-

একেবারে নতুন BSA Gold Star 650-তে 652 cc এর সিঙ্গল-সিলিন্ডার, লিকিউড-কুলদ ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 45 hp পাওয়ার এবং 55 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারবে। এই ইঞ্জিন 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। BSA এর দাবি, নতুন Gold Star 650 যে কোনও মরসুমের জন্য সেরা বাইক হতে চলেছে। দারুণ মাইলেজের সুবিধা রয়েছে এই বাইকে।

BSA Gold Star 650: দাম এবং ফিচার-

নতুন BSA Gold Star 650 এর এক্স শোরুম দাম 2.20 লাখ টাকা থেকে শুরু করে 2.60 লাখ টাকার (এক্স শোরুম প্রাইস) মধ্যে হতে পারে। Royal Enfield Interceptor 650 এর সঙ্গে জোর টক্কর হবে। এতে স্লিপার-ক্লাচ, ডুয়েল চ্যানেল ABS এবং USB চার্জিং পোর্টের মতো একাধিক ফিচার থাকবে এতে। শুধু তাই নয়, বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং সিটের মধ্যে রয়েছে দূরত্ব।

আর সেটিকে সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। যাতে দীর্ঘ রাস্তায় রাইডারের কোনও সমস্যা না হয়। এমনকি BSA Gold Star 650 -তে বড় গ্রিপযুক্ত হ্যান্ডেলবার এবং তুলনামূলক নরম সিট দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, মেটাল ফুয়েল ট্যাঙ্ক, গোল্ড হেডল্যাম্প, সিঙ্গল পিস সিটের মতো একগুচ্ছ ফিচার যুক্ত করা হয়েছে।

BSA Gold Star 650: ডিজাইন রেট্রো লুকে-

একেবারে নতুন ডিজাইনে Gold Star 650- লঞ্চ করতে চলেছে BSA। দেওয়া হয়েছে রেট্রো লুক। শুধু তাই নয়, খারাপ রাস্তাতেও যাতে আরামদায়ক সফর হয় এজন্য একাধিক আপডেট রয়েছে। যেমন টেলিস্কোপিক ফোর্ক, ডুয়েল রিয়র শোক সাসপেনশন দেওয়া হয়েছে। এছাড়াও বাইকের সামনে 18-ইঞ্চি টায়ার এবং পিছনে 17-ইঞ্চি টায়ার লাগানো হয়েছে। BSA Gold Star 650 এ সুরক্ষায় দুটি টায়ারেই ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল ABS+EBD এর সুবিধা দেওয়া হয়েছে।

যা খবর, স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্ট (Independence Day 2024) নয়া Gold Star 650- লঞ্চ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+