GST Reward Scheme: মেরা বিল, মেরা অধিকারের অধীনে কোটির পুরস্কার! একনজরে প্রকল্পের বিস্তারিত

GST Reward Scheme: জিএসটি দিতে উৎসাহিত করতে নতুন পরিকল্পনা সরকারের। মোদী সরকার দীর্ঘ প্রতীক্ষিত মেরা বিল মেরা অধিকার প্রকল্পটি চালু করতে পারে। এর জন্য মোাবাইল অ্যাপে জিএসটি চালান আপলোড করার জন্য পুরস্কৃত করতে পারে সরকার। এই উৎসাহদান প্রকল্পে ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা মাসিক থেকে ত্রৈমাসিক পুরস্কার হিসেবে দিতে পারে সরকার।

মেরা বিল মেরা অধিকার মোবাইল অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। অ্যাপে আপলোড করা চালানে বিক্রেতার জিএসটিআইএন, চালান নম্বর, প্রদত্ত করের পরিমাণ উল্লেখ থাকতে হবে।

GST Reward Scheme

একজন ব্যক্তি অ্যাপটিতে এক মাসে সর্বোচ্চ ২৫ টি আসল চালান আপলোড করতে পারবেন। চালানের সর্বনিম্ন ক্রয়মূল্য ২০০ টাকা হতে হবে। এক্ষেত্রে প্রতিমাসে ৫০০ টির বেশি কম্পিউটারাইড লাকি ড্র অনুষ্চিত হবে। যেখানে পুরস্কারের অর্থ লক্ষ লক্ষ টাকা হতে পারে। একটি ত্রৈমাসিকে দুটি ড্র করা হবে। যেখানে পুরস্কারের পরিমাণ হতে পারে ১ কোটি টাকা।

প্রকল্পটি চূড়ান্ত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এটি সামনের মাসের শুরুতে চালু করা হতে পারে। যেখানে বার্ষিক ট্রার্নওভার ৫ কোটির বেশি, সেখানে জিএসটি ফাঁকি রুখতে সরকার ইতিমধ্যেই B2B লেনদেনের জন্য ইলেকট্রনিক চালান বাধ্যতামূলক করেছে।

GST Reward Scheme

মেরা বিল মেরা অধিকারী স্কিমটি B2C গ্রাহকের ক্ষেত্রেও ইলেকট্রনিক চালান তৈরি নিশ্চিত করবে। ক্রেতারাও লাকি ট্রতে অংশ নেওয়ার জন্য যোগ্য হতে সক্ষম হবেন। প্রকল্পটিকে এমনটভআবে তৈরি করা হয়েছে, যাতে নাগরিক ও ভোক্তাদের পণ্য পরিষেবা করের আওতাভফুক্ত বা পরিষেবা ক্রয় করার সময় বিক্রেতাদের কাছ থেকে প্রকৃত চালান চাইতে উৎসাহিত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+