LIC Policy 2023: এলআইসি ধন বৃদ্ধিতে দ্বিগুণের গুণের ওপরে নিশ্চিত রিটার্ন! একনজরে বৈশিষ্ট্য
দেশে সাধারণ বিমা কোম্পানি কিংবা জীবন বিমা কোম্পানির মধ্যে এখনও পর্যন্ত সব থেকে আগে রয়েছে এলআইসিআই অর্থাৎ রাষ্ট্রায়ত্ত লাইফ ইনসিউরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। অধিকাংশ দেশবাসীর পছন্দ এখনও এলআইসি। শিশু থেকে বড় সবার জন্য অর্থাৎ বিভিন্ন বয়সের জন্য রয়েছে বিভিন্ন স্কিম। বর্তমানে এইসব প্ল্যানগুলির (LIC Policy 2023) মধ্যে অন্যতম হল 'ধন বৃদ্ধি' (Dhan Vriddhi)।
ধন বৃদ্ধি প্ল্যান
এলআইসির ধন বৃদ্ধি (LIC Policy 2023) প্ল্যান হল নন-লিঙ্কড । মেয়াদ পূর্তির পরে পলিসি গ্রাহক একলপ্তে টাকা পেয়ে থাকেন। প্ল্যানটি নেওয়া যাবে ১০, ১৫ ও ১৮ বছরের জন্য। মূলত শিশু ও কিশোর-কিশোরীদের লক্ষ্য করেই এই প্রকল্প বাজারে এনেছে এলআইসি।

৯১ দিনের বেশি বয়সী কোনও শিশুর অভিভাবকরা যদি এই প্রকল্পে অংশ নেন, তাহলে কৈশোর পেরনোর পরে আঠারো বছর তিন মাস বয়সে তা হাতে পাবে। যদি কেউ ১ লক্ষ টাকা বিনিয়ো করেন, তাহলে আঠারো বছর পরে পাওয়া যাবে ২,৭১, ২৫০ টাকা।
তবে ন্যূনতম ক্ষেত্রে ১ লক্ষ টাকা বলা হলেও, যার বেসিক প্রিমিয়াম হচ্ছে ৯৮৭৮৭, জিএসটি ৪৪৪৫ টাকা। সবমিলিয়ে পড়বে ১০৩২৩২ টাকা। এক্ষেত্রে সাম অ্যাসিওরড ১,২৫,০০০ টাকা। মিনিমাম কভারেজ ১,২৩, ৪৮৪ টাকা। প্রতিবছরে গ্যারান্টেড অ্যাডিশন ৮,১২৫ টাকা। ১৮ বছরে সব মিলিয়ে গ্যারান্টেড অ্যাডিশন ১,৪৬,২৫০টাকা।

এই পলিসিতে সেটলমেন্ট অপশনও রয়েছে। ১৯ থেকে ২৩ বছরের মধ্যে প্রতি বছরে ৫৯,৪৯৫ টাকা করে ২,৯৭, ৪৭৭ টাকাও পাওয়া যেতে পারে। বিশেষ করে যেসব শিশুর বয়স ৫ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে এই ধন বৃদ্ধি প্রকল্প উপযোগী বলেই জানাচ্ছেন জীবন বিমা বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications