গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে ফের জিও ধামাকা

গ্রাহকদের জন্য আরও সুখবর আনল রিলায়েন্স জিও। এবার ৮৪ দিনের জন্য ৮৪ জিবি হাইস্পিড ডেটা মিলবে ৩৯৯ টাকায় ।

জিও ধন ধনাধন অফার শেষ হতে আর বেশি দিন বাকি নেই। কিন্তু তার আগেই জিও গ্রাহকদের মুখে হাসি ফোটালেন জিও কর্ণধার মুকেশ আম্বানি। এবারও আরও কয়েকটি রিচার্জ নিয়ে এল জিও। যার মধ্যে অন্যতম ৩৯৯ টাকার রিচার্জ। এই রিচার্জে মিলবে প্রতিদিন ১ জিবি করে ৪জি ডেটা একটানা ৮৪ দিন। সেইসঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস তো আছেই। তবে নতুন অফার পেতে হলেও থাকতে হবে রিও প্রাইম মেম্বারশিপ।[আরও পড়ুন:শেষ হচ্ছে জিও অফার, নতুন কোন প্ল্যানের রিচার্জে সবচেয়ে বেশি ফায়দা, জানুন বিস্তারিত]

গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে ফের জিও ধামাকা

জিও ধন ধনাধন অফার শেষ হওয়ার আগেই একগুচ্ছ অফার চালু করল মুকেশ আম্বানির সংস্থা। দেখে নেওযা যাক এবার কী দিচ্ছে জিও।[আরও পড়ুন:ফের জিও ধামাকা, ১ বছরের জন্য এই পরিষেবা মাত্র ১৯৯৯ টাকায়]

রিচার্জ ৩৯৯
এই রিচার্জে গ্রাহকরা ৮৪ দিন ধরে প্রতিদিন ১ জিবি করে ৪জি ডেটা পাবেন।

রিচার্জ ৩০৯
আগের মতই এই রিচার্জে গ্রাহকরা প্রতিদিন জিবি করে ৪জি ডেটা পাবেন, তবে আগের মত ২৮দিন নয়, এবার ৫৬ দিন ধরে পাওয়া যাবে এই সুবিধে । সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল, এসএমএস ও মাই জিও পরিষেবা।

রিচার্জ ৫০৯
এই রিচার্জে গ্রাহকরা প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা পাবেন ৫৬দিন সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল, এসএমএস ও মাই জিও পরিষেবা।

গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে ফের জিও ধামাকা

এছাড়াও ৩৪৯ টাকার আরও একটি নতুন রিচার্জ নিয়ে এসেছে জিও। এই রিচার্জে থাকছে ৫৬ দিনের জন্য থাকছে ২০ জিবি হাইস্পিড ডেটা। তবে অন্যান্য় রিচার্জের মত এখানে প্রতিদিন ব্যবহারের কোনও সীমাবদ্ধতা থাকছে না। ২০ জিবি ডেটা চাইলে একদিনেও ব্যবহার করা যাবে আবার গ্রাহক চাইলে ৫৬ দিন ধরে এই ২০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। তবে ২০ জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ১২৮ কেবিপিএস-এ নেমে আসবে বলে জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে।

একইভাবে ৯৯৯, ১৯৯৯, ৪৯৯৯ ও ৯৯৯৯ টাকার রিচার্জেও বৈধতা বাড়িয়ে যথাক্রমে ৯০ দিন, ১২০ দিন, ২১০ দিন ও ৩৯০ দিন করা হয়েছে। তবে সবকটি রিচার্জের ক্ষেত্রেই থাকতে হবে ৯৯টাকার প্রাইম মেম্বারশিপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+