Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের জিও ধামাকা, ১ বছরের জন্য এই পরিষেবা মাত্র ১৯৯৯ টাকায়

ফের জিও ধামাকা। এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং ২৪ জিবি ৪ জি ডেটা, জিওফাই ডিভাইস ১৯৯৯ টাকায়। ছোট ব্যবসায়ীদের জন্য থাকছে বিশেষ জিএসটি সফটঅয়্যার

ফের জিও-র ধামাকা। এবার জিএসটি-র পর একেবারে জিএসটি স্টিকার লাগিয়ে। নাম জিওফাই জিওজিএসটি স্টার্টার কিট।

জিএসটি লাগুর পর যেখানে প্রায় সব টেলিকম কম্পানিগুলি তাদের পরিষেবার মূল্য বাড়াচ্ছে, সেখানে জিও-র এই পরিষেবা সম্পূর্ণ এর বিপরীত।

ফের জিও ধামাকা, ১ বছরের জন্য এই পরিষেবা মাত্র ১৯৯৯ টাকায়

প্রথমে সবারই প্রশ্ন থাকে কী আছে এই অফারে। এক বছরের জন্য ভয়েস কলের সঙ্গে ২৪ জিবি জেটা। সঙ্গে জিওফাই ডিভাইস। মূল্য মাত্র ১৯৯৯ টাকা। কর্তৃপক্ষের দাবি, যে পরিষেবা তারা দেবেন এক বছরে, তার বাজার মূল্য কমপক্ষে ১০ হাজার টাকা।

একনজরে দেখে নেওয়া যাক জিওফাই জিওজিএসটি কিটে কী আছে:

১) এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কল সঙ্গে ২৪ জিবি ডেটা

২)এক বছরের জন্য জিওজিএসটি সফটঅয়্যার সলিউশন

৩) জিওফাই ডিভাইস

৪) নির্দিষ্ট কয়েকটি শহরে ঘরের দরজায় জিও সিম

৫) বিলিং অ্যাপ

ওপরের সব পরিষেবার জন্য দিতে হবে ১৯৯৯ টাকা। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী যার বাজার মূল্য ১০ হাজার টাকা। আর যদি ১৯৯৯ টাকা দিতেও অসুবিধা থাকে, তাহলে ইএমআই হিসেবে ৯৫ টাকা করে দেওয়ার সুবিধাও আছে।

একনজরে দেখে নেওয়া যাক জিওজিএসটির বাকি সুবিধাগুলি:

১)অ্যাপ বেসড জিএসটি সলিউশন : ছোট ব্য়বসায়ীদের জিএসটি রিটার্ন দিতে সহায়ক হবে। বিলিং সফটঅয়্যারের সঙ্গে যা সামঞ্জস্য পূর্ণ। বাজারে সফটঅয়্যারের মূল্য ১৯৯৯ টাকা

২) জিও বিলিং অ্যাপ্লিকেশন : ছোট ব্যবসায়ীরা ইনভয়েস জেনারেট করতে পারবেন। বিভিন্ন পণ্য এবং পরিষেবার ট্যাক্স কোডও এর মধ্যে দেওয়া রয়েছে। এসবের জন্য কোনও প্রিন্টারেরও প্রয়োজন নেই। বাজারে যার মূল্য ৪৯৯৯ টাকা

৩) জিওফাই যন্ত্র : আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে ২৪ জিবি ৪জি ডেটা একবছরের জন্য

৪) জিএসটি নিয়ে বিশেষজ্ঞদের উপদেশ : কিটের সঙ্গে থাকছে কয়েক হাজার ট্যাক্স প্রফেশনালের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা। যাঁরা আপনার রিটার্ন ফাইলের ক্ষেত্রে সাহায্য করবেন

৫) জিও জিএসটি নলেজ হাব: হাতের মধ্যেই পেয়ে যাবেন জিওজিএসটি নলেজ হাব। জিওচ্যাট-এ জিএসটি চ্যাট চ্যানেল, ইমেলের মাধ্যমে ট্যাক্স এক্সপার্টদের সঙ্গে যোগাযোগের সুযোগ। সঙ্গে থাকছে সেমিনারও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+