শেষ হচ্ছে জিও অফার, নতুন কোন প্ল্যানের রিচার্জে সবচেয়ে বেশি ফায়দা, জানুন বিস্তারিত

রিলায়েন্স জিও সামার সারপ্রাইজ অফারের দিন শেষ হতে চলেছে। সেইসঙ্গে চলে এসেছে নতুন আরও আকর্ষণীয় রিচার্জ প্ল্যান।

রিলায়েন্স জিও সামার সারপ্রাইজ অফারের দিন শেষ হতে চলেছে। সেইসঙ্গে চলে এসেছে নতুন আরও আকর্ষণীয় রিচার্জ প্ল্যান। বেশিরভাগ পুরনো প্ল্যান সংশোধন করা হয়েছে। তবে রিচার্জের মূল্য শুরু হচ্ছে ১৯ টাকা থেকেই, চলবে ৯৯৯৯ টাকা পর্যন্ত।

জিও-র নতুন প্ল্যান রিভাইস করে নতুন ভ্যালিডিটি যোগ করা হয়েছে। ৩০৯ ও ৫০৯ টাকার প্ল্যান যা ছিল তার সঙ্গে নতুন ভ্যালিডিটি যোগ হয়েছে। পাশাপাশি ৩৪৯ ও ৩৯৯ টাকার নতুন প্ল্যান যোগ হয়েছে। সবমিলিয়ে বর্তমান জিও ধন ধনা ধন অফার পাওয়া যাবে ৩৯৯ টাকার প্ল্যানেই।

৩০৯ টাকার প্ল্যান

৩০৯ টাকার প্ল্যান

৩০৯ ও ৫০৯ টাকার প্ল্যান একইরকম রয়েছে। সঙ্গে দুটি নতুন প্ল্যান যোগ হয়েছে। ৩০৯ টাকার প্ল্যানে আগের সমস্ত সুবিধা থাকছে। দিনে ১জিবি ৪জি ডেটা, ফ্রি এসএমএস, ভয়েস কল ইত্যাদি। তবে ভ্যালিডিটি ২৮ দিনের বদলে বাড়িয়ে ৫৬ দিন করা হয়েছে।

৫০৯ টাকার প্ল্যান

৫০৯ টাকার প্ল্যান

৫০৯ টাকার প্ল্যানও আগের মতোই রয়েছে। ফ্রি এসএমএস, ভয়েস কলিং, দিনে ২ জিবি করে ৪জি ডেটা সবই পাওয়া যাবে। তবে ২৮ দিনের বদলে এটারও বৈধতা বাড়িয়ে ৫৬ দিন করে দেওয়া হয়েছে।

৩৪৯ টাকার প্ল্যান

৩৪৯ টাকার প্ল্যান

এই প্ল্যানটি নতুন আনা হয়েছে। ফ্রি ভয়েস কল, এসএমএসের সঙ্গে ৫৬দিনের জন্য ২০জিবি ডেটা দেওয়া হবে। দৈনিক ব্যবহারের কোনও ঊর্ধ্বসীমা থাকবে না। ২০ জিবি ডেটা শেষ হয়ে গেলে ১২৮ কেবিপিএস স্পিডে ইন্টারনেট চলবে।

৩৯৯ টাকার প্ল্যান

৩৯৯ টাকার প্ল্যান

বর্তমানে যে জিও গ্রাহকেরা ধন ধনা ধন অফার ব্যবহার করছেন, ঠিক একই সুবিধা পরের বার থেকে পেতে হলে ৩৯৯ টাকার প্ল্যান বেছে নিতে হবে। ফ্রি ভয়েস কল, এসএমএসের সঙ্গে ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। সঙ্গে প্রতিদিন ১জিবি করে ৪জি ডেটা ব্যবহারের সুযোগ।

অন্য জিও প্ল্যান

অন্য জিও প্ল্যান

এগুলি ছাড়াও আগের মতোই ১৯ টাকা থেকে প্ল্যান শুরু হচ্ছে। এতে একদিনের ২০০ এমবি ৪জি ডেটা মিলবে। ৪৯ টাকার প্ল্যানে ফ্রি ভয়েস কল, এসএমএসের সঙ্গে তিন দিনের জন্য ৬০০ এমবি ডেটা মিলবে। ৯৬ টাকার প্ল্য়ানে ৭দিনের জন্য ফ্রি ভয়েস কল, এসএমএসের সঙ্গে ১জিবি করে ৪জি ডেটা প্রতিদিন পাবেন। এমন আরও অনেক আকর্ষণীয় প্ল্যান রিলায়েন্স জিও-র ওয়েবসাইট দেখে গ্রাহকেরা বেছে নিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+