Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিও ফাইবারের পরিষেবার মেগা উদ্বোধন! বিনামূল্য পাবেন এইচডি টিভি, আরও অনেক কিছু, জানুন বিস্তারিত

আগের ঘোষণা মতো জিও ফাইবার ভারতের প্রায় ১৬০০ শহরে ঘরে ঘরে তাদের পরিষেবা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করল।

আগের ঘোষণা মতো জিও ফাইবার ভারতের প্রায় ১৬০০ শহরে ঘরে ঘরে তাদের পরিষেবা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করল বৃহস্পতিবার। এই ঘোষণায় জিও-র ব্রডব্যান্ড পরিষেবার জন্য মাসের সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে ৬৯৯ টাকা করে। ১০০ এমবিপিএস গতির ১০০ জিবি ডেটা পাওয়া যাবে। ৩০ দিনের জন্য ৫০ জিবি ডেটা বাড়তি পাওয়া যাবে। জিও ফাইবারের ব্রডব্যান্ড পরিষেবা পেতে গেলে আগ্রহী গ্রাহকে একবারের জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে ২,৫০০ টাকা করে দিতে হবে। এছাড়া অফেরত যোগ্য ১ হাজার টাকা দিতে হবে ইনস্টলেশন চার্জ হিসেবে।

অফারকে আরও গ্রহণযোগ্য করে তুলতে তাদের সবকটি ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে নর্টন ডিভাইস সিকিউরিটি দেওয়া হবে ৫ টি ডিভাইসের জন্য। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন নর্টন সিকিউরিটি প্ল্যান আলাদা করে কিনতে গেলে প্রতিবছর আলাদা করে দিতে হয় ৯৯৯ টাকা।

তবে দীর্ঘ মেয়াদি হিসেবে যারা ৬৯৯ টাকার প্ল্যান নেবেন, তাঁকে বছরে দিতে হবে ৮,৩৮৮ টাকা। তিনি ২,৯৯৯ টাকা দামের একটি ব্লুটুথ স্পিকার পাবেন বিনামূল্যে। অন্যদিকে গোল্ড প্ল্যানে বছরে ৩১,১৭৬ টাকা অফারে ১২৯৯০ টাকার ২৪ ইঞ্চি এইচডি টিভি ফ্রিতে দেওয়া হবে।

ব্রোঞ্জ প্যাক

ব্রোঞ্জ প্যাক

ব্রোঞ্জ প্যাক মিলবে ৬৯৯ টাকায়। ৩০ দিনে ১৫০ জিবি ডেটা। যার মধ্যে ১০০ এমবিপিএস গতির ১০০ জিবি ডেটা পাওয়া যাবে। ৩০ দিনের জন্য ৫০ জিবি ডেটা বাড়তি পাওয়া যাবে। এই প্যাকের সঙ্গে থাকছে জিও ল্যান্ডলাইনের মাধ্যমে ভারতের যে কোনও জায়গায় ভয়েস কলের সুবিধা। সুবিধা থাকছে টিভি ভিডিও কলিং-এর এবং কনফারেন্সিংয়ের।

সিলভার প্যাক

সিলভার প্যাক

সিলভার প্যাক মিলবে ৮৪৯ টাকায়। স্পিড ১০০ এমবিপিএস। ২০০ জিবি ডেটা দেওয়া হবে ৩০ দিনের জন্য। তবে ওয়ালকাম অফারে জিও অতিরিক্ত ২০০ জিবি ডেটা দিচ্ছে ৩০ দিনের জন্য। এক্ষেত্রেও সারা ভারতে ফ্রি ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। জিও ফাইবার সিলভার প্যাক ব্যবহারকারীদের বছরে ১২০০ টাকা দিতে হবে টিভি ভিডিও কলিংয়ের জন্য।

গোল্ড প্যাক

গোল্ড প্যাক

মাসে পড়বে ১২৯৯ টাকা। ২৫০ এবিপিএস স্পিডে পাওয়া যাবে ৫০০ জিবি ডেটা। বাড়তি ২৫০ জিবি পাওয়া যাবে পুরো মাসের জন্য। এর সঙ্গে সিলভার প্যাকে যে সুবিধাগুলির পুরোটাই পাওয়া যাবে।

ডায়মন্ড প্যাক

ডায়মন্ড প্যাক

মাসে পড়বে ২৪৯৯ টাকা। ৫০০ এমবিপিএস গতিতে ১২৫০ জিবি ডেটা। ওয়েলকাম অফারে ৩০ দিনে অতিরিক্ত ২৫০ জিবি ডেটা পাওয়া যাবে। সব রকমের সুবিধা থাকবে এই প্যাকে।

প্ল্যাটিনাম প্যাক

প্ল্যাটিনাম প্যাক

মাসে পড়বে ৩৯৯৯ টাকা। ১ জিবিপিএস গতিতে২৫০০ জিবি ডেটা পাওয়া যাবে মাসে।

টাইটানিয়াম প্যাক

টাইটানিয়াম প্যাক

মাসে পড়বে ৮৪৯৯ টাকা। ১ জিবিপিএস গতিতে ৫০০০ জিবি ডেটা পাওয়া যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+