আয়কর জমা করার মেয়াদ বাড়িয়ে এইদিন পর্যন্ত করে দিল কেন্দ্র
২০১৬-১৭ অর্থবর্ষের আয়কর জমা করার শেষদিন বাড়িয়ে ৫ অগাস্ট পর্যন্ত করা হয়েছে।
আয়কর জমা করার ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিল কেন্দ্র। 'দ্য সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স' এদিন সোমবার এই ঘোষণা করেছে। জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষের আয়কর জমা করার শেষদিন বাড়িয়ে ৫ অগাস্ট পর্যন্ত করা হয়েছে।
আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, আয়কর জমা করার শেষদিন বাড়িয়ে ৫ অগাস্ট পর্যন্ত করা হয়েছে। টুইট করে এদিন আয়কর দফতরের তরফে একথা জানানো হয়েছে।

বলা হয়েছে, আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে আমজনতা সমস্যায় পড়েছেন। আয়কর দফতরের ওয়েবসাইটে কর জমা করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে বলেও অনেকে জানিয়েছেন। আর সেজন্য সবদিক বিবেচনা করে আয়কর জমা করার ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে ইতিমধ্যেই ২ কোটি রিটার্ন জমা পড়েছে। আরও অনেক গ্রাহক আয়কর জমা করতে গিয়ে শেষ মুহূর্তে বিপদে পড়েছেন। ফলে সকলের বিষয়টি মাথায় রেখেই আয়কর জমা করার শেষদিন বাড়িয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications