Income Tax: কোনওভাবেই ছাড় পাওয়ার উপায় নেই! আয়কর বিভাগের নজরে বেতনভোগীদের ভাড়া-হোম লোনের দাবি
Income Tax: বেতনভুক কর্মীদের কর ফাঁকি বন্ধ করতে কড়া নজরদারি আয়কর দফতরের। এক্ষেত্রে করদাতারা রিটার্ন দাখিলের সময় ঘনিষ্ঠ আত্মীয়দের কাছ থেকে ভাড়ার রশিদ, বাড়ির ঋণের অতিরিক্ত দাবি, কাল্পনিক দান পর্যন্ত দেখাচ্ছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এর কোনও ভিত্তিই নেই বলেই আয়কর দফতরের। এব্যাপারে আয়কর দফতর নজরদারি শুরু করেছে।
সম্প্রতি অক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আগে আয়কর বিভাগকে (Income Tax) এড়িয়ে যাওয়া সহজ ছিল। কিন্তু এখন সেই এড়িয়ে যাওয়া মোটেও সহজ নয়। কেন্দ্রীয় সরকারের রাজস্ব বিভাগ যে সফটঅয়্যার ব্যবহার করছে তাতে সবকিছুই সনাক্ত হয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই অনেক করদাতাকে আয়কর বিভাগ কর ছাড়ের জন্য সহায়ক তথ্য জমা দিতে অনুরোধ করে নোটিশ পাঠিয়েছে। বেতনভোগীদের জন্য বাড়ি ভাড়া ভাতা থেকে অব্যাহতি এবং গৃহঋণের সুদে ছাড়ের জন্য নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর।
অন্যদিকে কেউ যখন কোনও রাজনৈতিক দল কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনকে অর্থ সাহায্য করার দাবি করে আয়কর (Income Tax) ছাড়ের দাবি করছেন, তখন তা সেই রাজনৈতিক দল কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের রেকর্ড পরীক্ষা করে দেখছে সফটঅয়্যার। ট্যাক্স ফাইলিংয়ের রেকর্ড কম্পিউটারাইজেশনের কারণেই তা সম্ভব হচ্ছে।

সাধারণভাবে ১০ বছরের মধ্যে ৫০ লক্ষের বেশি উপার্জনকারী বেতনভোগীদের আয়কর রিটার্ন পুনর্মূল্যায়ন সম্ভব। ৫০ লক্ষের কম উপার্জনকারীদের জন্য আট বছরের পুনর্মূল্যায়ন সম্ভব।












Click it and Unblock the Notifications