Gift Tax: উৎসবের মরসুমে কোম্পানি বা বন্ধুদের থেকে উপহার? কত ট্যাক্স দিতে হবে, জেনে নিন

Gift Tax: উৎসবের মরসুম চলেছে। নবরাত্রি ও দশেরা সবে পার হয়েছে। সামনে আসতে চলেছে আলোর উৎসব দীপাবলি। দীপাবলিতে অনেক মানুষ একে অপরকে উপহার দেয়। বিভিন্ন সংস্থা দীপাবলিতে কর্মীদের উপহার দেয়। একবার দেখে নেওয়া যাক কীভাবে উপহারের ওপরে কর আরোপ করা হয়।

আয়কর আইন অনুসারে একটি আর্থিক বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত উপহারগুলি করমুক্ত। উপহারের পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হলে তা করযোগ্য। অর্থাৎ কেউ যদি বছরে ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার পেয়ে থাকেন, তবে তাঁকে পুরো পরিমাণের ওপরে আয়কর দিতে হবে।

 Gift Tax:

উদাহরণ স্বরূপ বলা যায়, যদি কেউ একটি আর্থিক বছরে ২৬ হাজার টাকা এবং ২৯ হাজার টাকা মূল্যের দুটি উপহার পেয়ে থাকেন, তাহলে মোট পরিমাণ ৫৫ হাজার টাকা। এই পরিস্থিতিতে এটি করযোগ্য। যা সেই ব্যক্তির আয়ের সঙ্গে যুক্ত হবে এবং স্ল্যাব অনুযায়ী কর আরোপ করা হবে।

যদি ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার পাওয়া যায়, তবে তা অন্য উৎস থেকে আয় হিসেবে বিবেচিত হয়। এই পরিমাণ যদি ২৬ হাজার ও ১৯ হাজার টাকা হত, তাহলে এক বছরে প্রাপ্ত উপহারের মূল্য হত ৪৫ হাজার টাকা। এই পরিস্থিতিতে ওই ব্যক্তিকে কোনও কর দিতে হবে না।

উপহারের ওপরে করের দায়ও নির্ভর করে কে উপহার দিচ্ছে তার ওপরে। আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত উপহারে কোনও কর নেই। এমন কী উপহারের পরিমাণ ৫০ হাজারের বেশি হলেও না। আত্মীয়দের তালিকায় রয়েছেন স্ত্রী, ভাই বা বোন, বাবা-মা, স্ত্রীর বাবা-মা এবং অন্যরা।

এক্ষেত্রে বলে রাখা ভাল আয়কর বিভাগ বন্ধুদের আত্মীয় বলে মনে করে না। এর অর্থ হল কেউ যদি দীপাবলি উপলক্ষে বন্ধুদের কাছ থেকে ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার পান, তাহলে তাঁকে আয়কর দিতে হবে। কোম্পানি থেকে প্রাপ্ত উপহারের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করের হার নির্ধারণ করা হবে। অর্থাৎ মোট আয়ের সঙ্গে উপহারের মূল্য যোগ করার পরে আয় যে স্ল্যাবে পড়ে সেই অনুযায়ী কর দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+