Petrol-Diesel Price: সস্তায় পেট্রোল ও ডিজেল কিনুন, সঞ্চয় ৭১০০ টাকারও বেশি

দেশে ক্রমবর্ধমান পেট্রোল ও ডিজেলের দামে (petrol and diesel price) নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তবে এর মধ্যে আছে স্বস্তির খবর। যে কেউ পেট্রোল ও ডিজেল সস্তায় পেতে পারেন। এর জন্য কোনও বিশেষ নথির প্রয়োজন পড়বে না।

দেশে ক্রমবর্ধমান পেট্রোল ও ডিজেলের দামে (petrol and diesel price) নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তবে এর মধ্যে আছে স্বস্তির খবর। যে কেউ পেট্রোল ও ডিজেল সস্তায় পেতে পারেন। এর জন্য কোনও বিশেষ নথির প্রয়োজন পড়বে না। পেট্রোল ও ডিজেল কেনার সময় ফুয়েল ক্রেডিট কার্ডের (fuel credit card) মাধ্যমে টাকা বাঁচাতে পারেন যে কেউ।

বিপিসিএল-এর পাম্পে ৭.২৫% ভ্যালুব্যাক

বিপিসিএল-এর পাম্পে ৭.২৫% ভ্যালুব্যাক

দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিপিসিএল-এর পেট্রোল পাম্পে জ্বালানি এবং লুব্রিকেন্ট নেওয়ার জন্য কার্ড (BPCL SBI Card Octane) দিলে ৭.২৫ শতাংশ ক্যাশব্যাক (১ শতাংশ সারচার্জ বাদ দিয়ে) পাওয়া যায়। ভারত গ্যাসে ৬.২৫ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যায়।

৭১ লিটার তেল প্রতিবছর বিনামূল্যে

৭১ লিটার তেল প্রতিবছর বিনামূল্যে

ইন্ডিয়ান অয়েল সিটি ব্যাঙ্কের প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড (iocl citi bank platinum credit card) দিয়ে পেমেন্ট করলে যে কেউ বছরে ৭১ লিটার পেট্রোল কিংবা ডিজের বিনামূল্যে পেতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, এই ক্রেডিট কার্ড জ্বালানি তেল কেনার জন্য ভাল। ইন্ডিয়ান অয়েলের পাম্পে এই কার্ডের মাধ্যমে জ্বালানি কিনলে পুরস্কার মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই পুরস্কারের পয়েন্টগুলি কখনই শেষ হয় না। জ্বালানির পয়েন্টগুলির মাধ্যমে ৭১ লিটার পর্যন্ত জ্বালানি বিনামূল্যে পাওয়া যেতে পারে।

বার্ষিক ৫০ লিটার পেট্রোল-ডিজেলের সুযোগ

বার্ষিক ৫০ লিটার পেট্রোল-ডিজেলের সুযোগ

ইন্ডিয়ান অয়েল এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকে ৫ শতাংশ 'ফুয়েল পয়েন্ট' পাওয়া যাবে। জ্বালানির পয়েন্টগুলি থেকে বছরে ৫০ লিটারের মতো জ্বালানি পাওয়া যেতে পারে।

জ্বালানির খরচের ওপরে ৫% ক্যাশব্যাক

জ্বালানির খরচের ওপরে ৫% ক্যাশব্যাক

স্ট্যান্ডার্ড চাটার্ড সুপার ভ্যালু টাইটানিয়াম ক্রেডিট কার্ড ব্যবহার করে পেট্রোল পাম্প স্টেশনে জ্বালানি খরচ হলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়। এই অফারের মাধ্যমে গাড়ি ব্যবহারকারীরা প্রতি মাসে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারেন।

এইচপিসিএল-এ ৪% ক্যাশব্যাক

এইচপিসিএল-এ ৪% ক্যাশব্যাক

এইচপিসিএলের পেট্রোল পাম্পে ইউনি কার্বন ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৪ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়। এবং এইচপি ওয়ালেট থেকে পেমেন্ট করলে ১.৫০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়। এর ওপরে ১ শতাংশ সারচার্জে ছাড় পাওয়া যায়।

আইওসিএল-এর পাম্পে ৪% ভ্যালুব্যাক

আইওসিএল-এর পাম্পে ৪% ভ্যালুব্যাক

ইন্ডিয়ান অয়েল অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট (iocl axis bank credit card) কার্ডের মাধ্যমে ইন্ডিয়ান অয়েলের পাম্পে প্রতি ১০০ টাকার বিনিময়ে ২০ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। শতাংশের নিরিখে যা ৪% ভ্যালুব্যাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+