Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করদাতাদের জন্যে বড়সড় স্বস্তির খবর! তৃতীয়বারের জন্যে ফের বাড়াল আয়কর রিটার্নের দাখিলের সময়সীমা

করোনার সেকেন্ড ওয়েভ এখনও চলে যায়নি। এরই মধ্যে থার্ড ওয়েভের আশঙ্কা। প্রায় দুবছর ধরে চলছে করোনার প্রকোপ। লাগাতার ভাইরাসের দাপটে কার্যত বেহাল পরিস্থিতি। এই অবস্থায় বড়সড় স্বস্তির ঘোষণা করল মোদী সরকার।

করোনার সেকেন্ড ওয়েভ এখনও চলে যায়নি। এরই মধ্যে থার্ড ওয়েভের আশঙ্কা। প্রায় দুবছর ধরে চলছে করোনার প্রকোপ। লাগাতার ভাইরাসের দাপটে কার্যত বেহাল পরিস্থিতি। এই অবস্থায় বড়সড় স্বস্তির ঘোষণা করল মোদী সরকার।

আয়কর দেওয়ার চূড়ান্ত সময়সীমা ফের একবার বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমা এক ধাক্কায় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

করদাতাদের জন্যে বড়সড় স্বস্তির খবর

করোনা পরিস্থিতির কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস' বা সিবিডিটি (CBDT) ।

তবে শুধু করোনা পরিস্থিতিতে নয়, প্রকাশিত খবর মোতাবেক, ITR পোর্টালে বেশ কিছু সমস্যা সামনে আসার কারনে তৃতীয় বারের জন্যে আয়কর দাখিলের তারিখ বাড়ানো হল। এর আগে আয়কর রিটার্ন ফাইলের শেষ তারিখ ছিল ৩০ জুলাই। এরপর দ্বিতীয় ধাপে ফের বাড়ানো হয় সময়সীমা। দ্বিতীয় ধাপে সেই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু পরিস্থিতি অনুযায়ী ফের বাড়ানো হয় সেই সময়সীমা।

এছাড়া ট্যাক্স অডিট রিপোর্ট (Tax Audit Report) international/domestic লেনদেন সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ১৫ জানুয়ারি ২০২২ সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এটিও তৃতীয় বারের জন্যে বাড়ানো হয়েছে।

প্রথমে এই রিপোর্ট সাবমিট করার চূড়ান্ত সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপে আরও বাড়ানো হয় সেই সময়সীমা। আর সেই সময়সীমা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। কিন্তু এক্ষেত্রেও এই রিপোর্ট জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা আরও একবার বাড়িয়ে দেওয়া হল। আর তা বাড়িয়ে ১৫ জানুয়ারি করে দেওয়া হয়েছে।

অন্যদিকে Infosys সম্প্রতি ITR ফাইল করা জন্যে নতুন পোর্টাল বানিয়েছিল এই সংস্থা। গত সাত জুন নয়া ওই পোর্টালের উদ্বোধন করা হয়েছিল। প্রথম ওয়েবসাইটের লিঙ্ক ছিল incometaxindiaefiling.gov.in। যা বদল করে করা হয়েছে incometax.gov.in। যাতে খুব সহজে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন সাধারণ মানুষ করতে পারে সেজন্যে এই পোর্টালটি আনা হয়।

কিন্তু চালু হওয়ার পর থেকে দেখা যায় মাঝে মধ্যে পোর্টালটি সমস্যা করছে। কিছুতেই সেটি ব্যবহার করা যাচ্ছে না। করদাতারা লাগাতার এই বিষয়ে অভিযোগ জানাতে থাকে। এর ফলে অনেক সময়ে ইরিদষ্ট সময়ে আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়া সম্ভব হয়নি অনেকের পক্ষে।

এর এর মধ্যে রয়েছে করোনার প্রকোপ। আর সব মিলিয়ে আরও একবার আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে বারবার ওয়েবসাইটি ক্র্যাশ করার জন্যে Infosys কে কার্যত সরকারের তরফ থেকে ভতসনা করা হয়েছে। দ্রুত সাইটি ঠিক করার কথা বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+