Powerful Petrol Scooters in India: 160cc এর সিঙ্গল-সিলিন্ডার, শক্তিশালী তিনটি স্কুটারের খোঁজ এই প্রতিবেদনে

Top 3 most powerful petrol scooters in India: ভারতে টু-হুইলারের বিক্রি বাড়ছে। বিশাল বাজারকে মাথায় রেখে বিভিন্ন সংস্থা একাধগিক স্কুটার লঞ্চ করছে। অটো সেক্টরে স্কুটারের লম্বা রেঞ্জ রয়েছে। মাইলেজ থেকে শুরু করে হাইটেক অ্যাডভান্সড ফিচার যোগ করা হচ্ছে বিভিন্ন বাইক-স্কুটারে।

তবে বর্তমান পরিস্থিতিতে মাইলেজ খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে এমন তিনটি স্কুটারের (Top 3 most powerful petrol scooters in India) খোঁজ রইল যেগুলি মোস্ট পাওয়ারফুল স্কুটার হিসাবে দেখা হয়।

ছবি সৌজন্য- www.yamaha-motor-india.com

Top 3 most powerful petrol scooters in India: BMW C 400 GT

BMW Motorrad - গত 2022 সালে ভারতে C 400 GT সামনে আনে। এখনও পর্যন্ত এটাই সবথেকে শক্তিশালী (Top 3 most powerful petrol scooters in India) এবং দামি পেট্রোল স্কুটার। BMW C 400 GT এর এক্স শোরুম প্রাইস 11.25 লাখ টাকা। C400 GT -তে 350cc, সিঙ্গল-সিলিন্ডার, লিকিউড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 7,500rpm এ 33.5bhp সর্বোচ্চ আউটপুট এবং 5,750rpm এ 35 Nm পর্যন্ত পিক টর্ক জেনারেট করে। মোটর CVT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। BMW Motorrad এর দাবি, 0-100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে মাত্র 9.5 সেকেন্ড সময় প্রয়োজন হয়। সর্বোচ্চ গতি 139 কিলোমিটার প্রতি ঘণ্টা।

Top 3 most powerful petrol scooters in India: Yamaha Aerox 155

দেশর অন্যতম বড় টু-হুইলার ব্র্যান্ড Yamaha। Aerox 155 সংস্থার অন্যতম পেট্রোল স্কুটার। শক্তিশালী স্কুটার হিসাবে Yamaha Aerox 155 দ্বিতীয় স্থানে রয়েছে। VVA প্রযুক্তি এবং ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যুক্ত 1- সিলিন্ডার ইঞ্জিনে এই স্কুটার চলে। ব্যাবহৃত মোটর 8,000rpm এ 14.75 bhp এবং 6,500rpm এ 13.9 Nm পর্যন্ত পিক টর্ক জেনারেট করে। এই পাওয়ার প্লেট CVT অটোম্যাটিক গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। Yamaha Aerox 155 ওজন মাত্র 126 কিলোগ্রাম। ফলে সবাই চালাতে পারবেন এই স্কুটার (Top 3 most powerful petrol scooters in India)।

Top 3 most powerful petrol scooters in India: Aprilia SXR 160

Aprilia SXR 160 -তে অন্যতম শক্তিশালী স্কুটারগুলির মধ্যে একটি (Top 3 most powerful petrol scooters in India)। এতে 160cc এর সিঙ্গল-সিলিন্ডার, এয়ার কুল্ড, থ্রি বাল্ব মোটর দেওয়া হয়েছে। যা কিনা 7,600rpm এ 10.86 bhp এবং 6,000rpm এ 11.6Nm পর্যন্ত পিক টর্ক জেনারেট করতে পারে। Aprilia SXR 160 স্কুটারটি CVT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই স্কুটারের এক্স শোরুম দাম 1,48,686 টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+