বিনিয়োগকারীদের প্রায় এক চতুর্থাংশ! আন্তর্জাতিক নারী দিবসে দেখে নেওয়া যাক নারীরা কোথায় কোথায় বিনিয়োগ করছেন
পিছিয়ে নেই মহিলারা। আর্থিক বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বাড়ছে মহিলাদের অংশগ্রহণ। এই পদক্ষেপ ভবিষ্যতে আর্থিক বাজারকেই শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আম্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী ঘোষণা করে গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামিকে পাকিস্তানের দিকে ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কমান্ড দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলাই যায় নারীরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পেশায় দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে আর্থিক বাজারে, বিনিয়োগের ক্ষেত্রে নারীদের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি।

বিনিয়োগকারীদের একচতুর্থাংশ মহিলা
একটি বেসরকারি সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিনিয়োগকারীদের মধ্যে এক চতুর্থাংশ মহিলা। বিশ্লেষণে দেখা গিয়েছে, ১৬ লক্ষ বিনিয়োগকারীর ২৬ শতাংশ মহিলা। তবে ২০২২-এর মার্চে এই হিসেব ছিল ১৯ শতাংশে। ফলে অতি অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মহিলাদের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে।

কত শতাংশ মহিলা কোথায় বিনিয়োগে ইচ্ছুক
ভারতীয় মহিলাদের বিনিয়োগের বিশ্লেষণে দেখা গিয়েছে, ২৫ শতাংশ মহিলা অবসর সময়ের জন্য বিনিয়োগ করছেন। তারপরেই ২১ শতাংশ মহিলা বাড়ি কেনার জন্য খরচ করছেন। ১৪ শতাংশ মহিলা শিশুদের শিক্ষার জন্য বিনিয়োগ করছেন। আরও ১৪ শতাংশ গাড়ি কেনার পিছনে বিনিয়োগ করছেন, ১১ শতাংশ আন্তর্জাতিক অবকাশের জন্য এবং আরও ১০ শতাংশ মহিলা কর বাঁচানোর জন্য বিনিয়োগ করছেন। তবে কর বাঁচানোর জন্য বিনিয়োগের বিষয়টি মহিলাদের মধ্যে ক্রমেই প্রিয় হয়ে উঠছে। বছরের পর বছর ধরে সেখানে ধারাবাহিক এবং উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

এগিয়ে মেট্রো শহরের মহিলারা
স্বাভাবিক কারণে বিশ্লেষণে উঠে এসেছে মেট্রো শহরের মহিলারা বিনিয়োগের ক্ষেত্রে বেশি পারদর্শী। এব্যাপারে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের মহিলা বিনিয়োগকারীরা দেশের সব মহিলা বিনিয়োগকারীদের ৩০ শতাংশ। বিশ্লেষণে আরও দেখা গিয়েছে ১০ জন মহিলা বিনিয়োগকারীর মধ্যে প্রায় ছয়জন দেশের টিয়ার ১ ও টিয়ার ২ শহরের। সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, এর থেকে প্রমাণিত হয় বিনিয়োগকারী মহিলাদের সংখ্যাটা দেশের বড় শহরগুলির মধ্যে সীমাবদ্ধ নেই।

কমছে বিনিয়োগের বয়স
বিশ্লেষকরা বলছেন, গত এক বছরে মহিলাদের বিনিয়োগের বয়স কমেছে। পরিষ্কার করে বলতে হেলে ২০২২-এ গড়ে ৩৪ বছর বয়সী মহিলারা আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করছেন। তবে এবার দেখা গিয়েছে সেই বয়স করে হয়েছে ৩৩ বছর। মহিলাদের বেশি বয়সে আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে মজুরি পার্থক্যের বিষয়টি উঠে এসেছে।

মহিলারাও বিনিয়োগে সচেতন
বিশ্লেষণে দেখা গিয়েছে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে মহিলারাও ক্রমশই সচেতন হয়ে উঠছেন। তবে বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগে সমতা আনতে গেলে অনেকটা পথ পেরোতে হবে মহিলাদের। তবে মহিলাদের এই অংশগ্রহণ আর্থিক বাজারকে শক্তিশালী করবে এবং দেশের আর্থিক পরিবর্তনে মহিলারা আরও বড় মাত্রায় অংশগ্রহণ করবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ছবি সৌ:পিটিআই
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications