এক যুগ পর সূর্য-বৃহস্পতি মিলন, সম্পূর্ণ বদলে দেবে রাশিচক্রের ভাগ্য

এক যুগ পর সূর্য-বৃহস্পতি মিলন, সম্পূর্ণ বদলে দেবে রাশিচক্রের ভাগ্য

জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতিটি গ্রহের অবস্থান বা রাশি পরিবর্তন সব জাতক জাতিকার জীবনকে প্রভাবিত করে। কিন্তু কিছু গ্রহের রাশি পরিবর্তন এবং একটি রাশিতে তাদের সংমিশ্রণ ভাগ্যচক্রে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। আর সেইমত সূর্য ও দেবতাদের গুরুদেব বৃহস্পতি গ্রহের মিলন ঘটতে চলেছে কুম্ভ রাশিতে। যেহেতু এই দুটি গ্রহই একে অপরের মিত্র গ্রহ, তাই তাদের সংমিশ্রণ কিছু রাশির জন্য খুব শুভ বলে প্রমাণিত হতে চলেছে। জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল করতে চলেছে সূর্য-গুরু মিলন।

মেষ রাশি

মেষ রাশি

সূর্য ও বৃহস্পতির এই মিলন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। যেহেতু এই যোগসূত্রটি মেষ রাশির একাদশ ঘরে তৈরি হচ্ছে যা আয়ের ঘর হিসেবে বিবেচিত হয়, তাই এই রাশির জাতক জাতিকাদের প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ এবং টাকা লেনদেনের জন্য এটি একটি দুর্দান্ত সময়।

 বৃষ রাশি

বৃষ রাশি

সূর্য ও বৃহস্পতির সংযোগ ঘটছে বৃষ রাশির দশম ঘরে অর্থাৎ কর্ম ও কর্মজীবনের ঘরে। অতএব, এই সমন্বয় একটি নতুন কাজের অফার আনতে পারে। চাকরিতে পদোন্নতি এবং পারিশ্রমিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের কাজের প্রশংসা করা হবে, অফিসে সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের একটি বড় চুক্তিও চূড়ান্ত হতে পারে। এমন সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতে বড় সুফল বয়ে আনতে পারে।

 তুলা রাশি

তুলা রাশি

সূর্য ও গুরু বৃহস্পতির মিলন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক শুভ ফল নিয়ে আসবে। কাজের ক্ষেত্রে প্রশংসা পাওয়া যাবে। কাজের পরিধিও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আয় বৃদ্ধি পাবে। এই সময় পরিবার বা জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। সন্তানের ক্ষেত্রেও সময় শুভ।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সূর্য ও বৃহস্পতির মিলন যেহেতু কুম্ভ রাশিতেই ঘটতে চলেছে, তাই এই মিলনের প্রভাব এই রাশির জাতক জাতিকাদের উপর অনেকটা বেশি পড়বে। শুধুমাত্র তাই নয়, কুম্ভ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে খুব লাভবান হতে চলেছেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুব প্রিয় পাত্র হয়ে উঠবেন। বিবাহিত দম্পতিরা সন্তানের আশা করতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+