সব রাশির ব্যক্তিরাই কি হীরে পরতে পারেন? জানুন এই মূল্যবান রত্ন পরার উপকারিতা সম্পর্কে
জ্যোতিষশাস্ত্রে নয়টি রত্নের কথা বলা রয়েছে। প্রত্যেকটি রত্ন এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত। বলা হয়, সেই রত্নগুলি পরলে জন্মকুণ্ডলীতে নাকি গ্রহের অবস্থান আরও শক্তিশালী হয়। হীরে যে কতটা মূল্যবান রত্ন তা আমাদের কারোর জানতে বাকি নেই।
হীরে পরলে জন্মকুণ্ডলীতে যদি শুক্র গ্রহ দুর্বল হয়, তাহলে কিন্তু সে শক্তিশালী হবে। তবে সবার জন্য হীরে পরা একদমই উচিত নয়। এমন কিছু ব্যক্তি রয়েছেন, তারা যদি হীরে পরেন, তাদের শরীর খুব খারাপ হতে থাকবে। এমন কি তাদের অর্থহানি হতে পারে। তারা জীবনে কোনদিনই সুখী হবেন না। দাম্পত্য জীবনেও তাঁদের খুব সমস্যা আসবে।

- কারা হীরে পরবেন
হীরে শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। সেই ক্ষেত্রে বৃষ, মিথুন, কন্যা, তুলা, কুম্ভ রাশির জাতক জাতিকারা হীরে পরতে পারেন। যা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। সেই সঙ্গে জন্ম কুণ্ডলীতে শুক্র গ্রহও কিন্তু শক্তিশালী হতে থাকবে।
- কারা হীরে পরবেন না
জ্যোতিষশাস্ত্রে অনুসারে, কোনও রত্ন পরার আগে কুন্ডলীতে গ্রহগুলির অবস্থান আগে জেনে নেওয়া দরকার। কারণ শুক্র যদি তৃতীয়, পঞ্চম, অষ্টম স্থানে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি একদমই হীরে পড়বেন না। যেমন- মেষ, বৃশ্চিক রাশিদের জন্য একদমই হীরে পরা শুভ নয়। এতে আপনার জীবনে নানান সমস্যা বাড়তে পারে। এমনকি আপনি ক্রমশ দারিদ্র হয়ে উঠতে পারেন।
- জানুন হীরে পরার উপকারিতা সম্পর্কে
যদি আপনি বিবাহিত জীবনে সুখী হতে চান, তাহলে অবশ্যই হীরে পরতে পারেন। আবার যারা মিডিয়া, ফ্যাশন, ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত সেই সব ব্যক্তিদের হীরে পরা অত্যন্ত শুভ হবে। যদি আপনি আত্মবিশ্বাসকে ক্রমশ বাড়াতে চান, তাহলে হীরে পরতে পারেন।
- জানুন কীভাবে পরবেন
তবে হীরে পরার বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো মেনেই কিন্তু হীরে পরা উচিত। সোনা ও রুপো দিয়ে হীরের মত মূল্যবান পাথর পরতে হয়। শুক্রবারে হীরে পরা শুভ। হীরে পরার আগে গঙ্গাজল ও ও দুধ, মধু দিয়ে আগে ভালোভাবে শুদ্ধ করে শোধন করে নিন। তারপর এটি দেবী লক্ষ্মীকে নিবেদন করবেন। তারপর আচার মেনে সেই হীরেকে পুজো করবেন। তারপরে আপনি আঙুলে হীরে পরতে পারেন। হীরে কখনোই রুবি বা প্রবালের সঙ্গে পরবেন না। এতে আপনার শরীর ক্রমশ খারাপ হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications