হাঁটবার ধরন দেখে ব্যক্তির চরিত্র জানা যায়! জেনে নিন মানুষ চেনবার উপায়
একজন ব্যক্তির বিভিন্ন কার্যকলাপ থেকে যেমন তাঁর সম্পর্কে ধারণা পাওয়া যায়, তেমনই তাঁর হাঁটাচলা সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
একজন ব্যক্তির বিভিন্ন কার্যকলাপ থেকে যেমন তাঁর সম্পর্কে ধারণা পাওয়া যায়, তেমনই তাঁর হাঁটাচলা সম্পর্কেও ধারণা পাওয়া যায়। বিভিন্ন শাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন অংশ দেখে যেমন সেই মহিলা বা ব্যক্তির চরিত্র সম্পর্কে খানিকটা বলে দেওয়া যায়, তেমনই হাঁটবার ধরন দেখেও তা বলা যায়। দেখে নেওয়া যাক কোন উপায়ে জানা যায় ব্যক্তির চরিত্র।

চালক
অনেকেই এমন রয়েছেন যাঁরা দিগ্বিদিক শূন্য হয়ে চলেন । এমন ব্যক্তিদের মধ্য়ে চালিকাশক্তি বা জীবনী শক্তি খুব বেশি। যেকোনও বিষয়ে ঝাঁপিয়ে পড়ে এঁদের কাজ করবার ক্ষমতা থাকে। এঁরা সাধারণত খুবই বুদ্ধিদীপ্ত হন, পাশাপাশি যুক্তিবোধে এঁদের কেউই হারাতে পারেন না। এঁরা একটু একরোখা গোছের মানুষ হন!

প্রভাব বিস্তারকারী
অনেকেই মাথা তুলে , বুক চিতিয়ে হাঁটেন, তাঁদের হাঁটবার সময়ই এমন ধরন লক্ষ্য করা যায় স্পষ্টভাবে। এই ধরনের ব্যক্তিত্বরা অন্যদের জীবনে প্রভাব বিস্তার করে। এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি।

সমর্থক
যাঁরা পায়ের ওপর শরীররে যাবতীয ভর রেখে, মধ্যম গতিতে হাঁটেন তাঁরা 'সমর্থক' মানসিকতার মানুষ হন। এঁরা নেতৃত্ব দিতে না পারলেও, অন্যকে সমর্থন করতে এগিয়ে আসেন। এঁরা খুবই ভালো বন্ধু হতে পারেন।

সতর্কভাবে চলা মানুষ
অনেকেই রয়েছেন রাস্তায় বেরোলেই খুব সচেতন হয়ে পড়েন। রাস্তার দিকে তাকিয়েঅ এঁরা চলতে শুরু করেন। এঁরা সাধারণত নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন। খুব একটা নিজের মনের কথা বলতে পারেন না।

লম্বা পা ফেলে এগিয়ে যাওয়া
অনেকেই এমন রয়েছেন যাঁরা লম্বা পা ফেলে এগিয়ে যান। এঁরা একটু স্বার্থপপর স্বভাবের হন। এঁদের মধ্য়ে শারীরিক সমস্যাও থাকাবর সম্ভাবনা থেকে যায়।












Click it and Unblock the Notifications