Trigrahi Yog 2023: ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে কোন রাশির ব্যক্তিদের ওপর

Trigrahi Yog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন তার ঘর পরিবর্তন করে থাকে। বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে গ্রহরা। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। ২৫ জুলাই সিংহ রাশিতে মঙ্গল, শুক্র ও বুধের মিলন হয়েছে।

এই সময় এই তিন গ্রহ তৈরি করেছে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Trigrahi Yog 2023

মেষ রাশি

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের উপর। এসময় আপনার পঞ্চম ঘরে তৈরি হবে এই যোগ। যার জন্য আপনার জীবনে সাফল্য আসবে। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনার সমাজে ক্রমশ সম্মান বাড়বে। আপনি যদি রাজনীতিতে যুক্ত থাকেন তাহলে আপনার নাম, যশ, খ্যাতি আরোও বাড়বে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন, জীবনে আসবে সাফল্যও।

বৃষ রাশি

মঙ্গল, শুক্র ও বুধ বৃষ রাশির (Taurus) চতুর্থ ঘরে অবস্থান করছে। এই সময়ে আপনার জীবনে কেবল সুখী থাকবেন, তা নয়, আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। যারা বেসরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে সফলতা পাওয়া সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন, তাদের আর্থিকভাবে খুব লাভ হবে। পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এসময়ে যারা গবেষণার কাজে লিপ্ত, তারা পড়াশোনার জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা রয়েছে সেই সকল ব্যক্তির।

Trigrahi Yog 2023

মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) তৃতীয় ঘরে তৈরি হয়েছে এই শুভ যোগ। যোগের শুভ প্রভাবে জীবনের সাফল্য আসবে এই রাশির জাতক-জাতিকাদের। এসময় আপনি কর্মক্ষেত্র থেকে ব্যবসায়, সকল কাজে উন্নতি লাভ করতে পারবেন। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন আপনি। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এসময় যদি আপনি মাথা ঠান্ডা রেখে চলেন তাহলে আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

তুলা রাশি

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) ব্যক্তিদের উপর। এই সময় আপনার একাদশ ঘরে তৈরি হবে এই শুভ যোগ। এই সময় সমাজে আপনার সম্মান ক্রমশ বাড়তে থাকবে। চাকরি পরিবর্তন করতে পারেন, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+