Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভাব, অনটন কাটিয়ে পয়লা বৈশাখ থেকে সুখের মুখ দেখবেন কারা

পয়লা বৈশাখ নিয়ে সকলের মধ্যে আগ্রহ কম থাকে না। কারণ এই পয়লা বৈশাখ হিন্দুদের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। এই দিনটি আনন্দের সঙ্গে পালন করেন সকলে। আবার যাদের দোকান রয়েছে কিংবা ব্যবসাক্ষেত্রে যারা যুক্ত, তারা লক্ষ্মী ও নারায়ণের পুজো করেন।

সেই সঙ্গে সকলকে মিষ্টির প্যাকেট বিতরণ করা হয়। এই পয়লা বৈশাখের দিন থেকে এমন কিছু জাতক জাতিকারা রয়েছেন, যাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। চলতি বছর পয়লা বৈশাখ অনুষ্ঠানটি পড়েছে ১৫ এপ্রিল। এই সময় থেকে কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হচ্ছে।

Poila Baishakh


মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের এই পয়লা বৈশাখ থেকে সুখের সময় শুরু হয়ে যাবে। এসময় আপনাদের পরিবেশ অনুকূলেই থাকবে। তবে চাকরি থেকে ব্যবসাতেও কিন্তু শুভ সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। বিবাহিত জীবনেও সুখী হবেন। এসময় শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পায়ের ব্যথায় ভুগতে পারে। আপনার পরিকল্পিত কাজগুলি দ্রুত সম্পন্ন হতে দেখা যাবে।

কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ রয়েছে। কাজের জায়গায় আপনার কাজে খুশি হবেন। সিনিয়ররা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন। তাছাড়া অপ্রত্যাশিত ব্যয় কিন্তু কখনোই করবেন না। মানসিক চাপ অনেকটাই কমবে। আর্থিকদিকে লাভ হবে। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন কিংবা পুরনো যদি কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে খুব ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এই সময়ে আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যার সাহায্যে আপনি ভবিষ্যতে লাভজনক স্কিমগুলিতে যোগদানের সুযোগ পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় শুরু হচ্ছে। এসময় চাকরিজীবীদের ভালো সময় কাটাতে পারবেন। পড়াশোনা যারা করছেন অর্থাৎ পড়ুয়াদের খুব সুখের সময়। আপনি যদি পরিকল্পিতভাবে কাজ করেন, তাহলে শীঘ্রই আপনি একটি নির্দিষ্ট কাজে সাফল্য অর্জন করবেন। এই সময়ে যারা পরীক্ষা দেবেন, সেখানেই লাভ করতে পারবেন অর্থাৎ সেখানে খুব ভালো ফল করতে পারবেন। শিক্ষার্থীদের শুভ সময়। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে আপনার। গাড়ি, বাড়িও কিনতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করাই আপনার জন্য শুভ হবে।

আর্থিক লেনদেন করতে গেলে অবশ্যই বাবা মায়ের বিশেষ পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আপনাকে কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনি যদি অংশীদারিত্ব ব্যবসা করেন তবে আপনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই কাজ করতে হবে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় জীবনের সমস্ত বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। তবে এই সময় অহংকার বোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।এই সময়ে আপনি ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। কেরিয়ার ও ব্যবসায়ে খুব নাম করতে পারবেন। এসময়ে যদি কোনও ব্যবসা শুরু করেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।

শরীর আপনার ভালোই থাকবে। সময়ে আপনার কাজের আরও মনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজে মনোনিবেশ করুন। বিবাহিত জীবনেও সুখী হবেন। এসময়ে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাওয়ার চেষ্টা করুন। যারা বাড়ি থেকে দূরে ব্যবসা পরিচালনা করছেন তারা আরও কাছাকাছি কোনও ব্যবসা শুরু করার কথা বিবেচনা করতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের পয়লা বৈশাখ থেকেই সুখের সময় শুরু হচ্ছে। এসময় যারা ব্যবসা করছেন, তাদেরও শুভ সময়। পরিবেশ অনুকূলে থাকবে। নতুন কোনও ব্যবসার সিদ্ধান্ত নিলে সেই ক্ষেত্রে সফলতা আনতে পারবেন। শেয়ার বাজার ও লটারিতে যদি বিনিয়োগ করেন, সেখানেও লাভ করতে পারবেন। যদি আপনি অংশীদারিত্ব ব্যবসা করেন, তাহলে অর্থ লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করুন। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। যদি আপনি বিদেশে ঘুরতে যেতে চান, যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতকারী শিক্ষার্থী বা ব্যক্তিরা প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন, যার জন্য সাফল্যের জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্পের প্রয়োজন হতে পারে।

স্বাস্থ্যের প্রতি সচেতন থেকে, সম্পর্কে ধৈর্য বজায় রেখে এবং আর্থিক ও পেশার সুযোগগুলি বুদ্ধিমানের সঙ্গে কাজ করুন। তবেই সেই কাজে সাফল্য পাবেন। সন্তানের পড়াশোনার জন্য আপনাকে একদম চিন্তা করতে হবে না। যদি আপনি জমি, বাড়ি ইত্যাদি কেনার পরিকল্পনা করেন, তা কিনতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+