নতুন বছর পড়লে স্বাস্থ্যের উন্নতি না অবনতি হবে, তা রাশি মিলিয়ে দেখে নিন

নতুন বছর পড়লে স্বাস্থ্যের উন্নতি না অবনতি হবে, তা রাশি মিলিয়ে দেখে নিন

কথায় আছে 'Health is wealth’. শরীর সুস্থ থাকলে তবেই মানসিক ও কাজের ইচ্ছে জাগে। কঠিন রোগের আক্রান্ত হওয়ার আগে আমাদের সকলেই সাবধান হওয়া দরকার। এমন অনেক ব্যক্তি রয়েছেন যাঁরা রাশি ফল খুলে আগেই দেখেন স্বাস্থ্য কেমন যাবে। তাঁদের জন্য রইল নতুন বছরের তাঁদের স্বাস্থ্য কেমন যাবে সেই প্রতিবেদন।


মেষ রাশি ব্যক্তিদের নতুন বছরের শরীর কেমন যাবে দেখুন

মেষ রাশি ব্যক্তিদের নতুন বছরের শরীর কেমন যাবে দেখুন

২০২২ থেকে ২০২৩ সালে আপনার শরীর খুব ভালই যাবে। তবে মানসিক চাপ এই সময়ে বাড়তে থাকবে। সেই চাপকে এড়াতে আপনি কাজে মন দেবেন। জুন থেকে অক্টোবর মাসের মাঝখান থেকে আপনার পেটের সমস্যা দিতে পারে। তাই এসময় বাসি এবং বাইরের খাবার না খাওয়াই ভালো। শরীর খারাপ হলেই ডাক্তারের দ্রুত পরামর্শ নিন। না হলে আপনার শরীর আরও খারাপ হতে পারে।

 বৃষ রাশির নতুন বছরের স্বাস্থ্য খুব ভালোই যাবে

বৃষ রাশির নতুন বছরের স্বাস্থ্য খুব ভালোই যাবে

বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্য আরও সতেজ হয়ে উঠবে। আপনি সকল কাজে উদ্যম খুঁজে পাবেন। এই সময় রোজ সকলে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম করবেন। খাওয়ার দিকে বিশেষ নজর দেবেন। বাড়ির রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করুন। এ সময় আপনার দুর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে। পায়ের এবং মাথায় আঘাত লাগার সম্ভবনা আছে। তাই নতুন বছরের গাড়ি চালালে খুব সাবধানে চালাবেন নাহলে বিপদ আসতে পারে।

মিথুন রাশির ব্যক্তিদের ২০২৩ সালে শরীর কী ভালো যাবে

মিথুন রাশির ব্যক্তিদের ২০২৩ সালে শরীর কী ভালো যাবে

রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। নতুন বছরের আপনাদের স্বাস্থ্য মোটামুটি যাবে। এ সময় আপনারা কড়া ডায়েট মেনে চলার চেষ্টা করুন। আপনাদের হজমের সমস্যা দেখা দিতে পারে। পা ও কোমড়ে হঠাৎ করে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষে কাজের চাপ থাকার কারণে আপনার মানসিক চাপ আরও বাড়তে থাকবে। যার কারণে আপনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়বেন। তাই নতুন বছরের মানসিক চাপ এড়িয়ে চলাই আপনার জন্য শ্রেয়।

 আগের বছর থেকে নতুন বছরের কর্কট রাশির ব্যক্তিদের স্বাস্থ্য আরও ভালো যাবে

আগের বছর থেকে নতুন বছরের কর্কট রাশির ব্যক্তিদের স্বাস্থ্য আরও ভালো যাবে

নতুন বছরের অর্থাৎ ২০২৩ সালে কর্কট রাশি স্বাস্থ্য আরও ভালো যাবে। তাঁদের শারীরিক উন্নতির সম্ভাবনা রয়েছে। যে গুপ্ত রোগ নিয়ে আপনি এত দিন ভুগছিলেন সেটা থেকে মুক্তি পাবেন। যদি আপনি এই সময় শারীরিক ভাবে উন্নতি করতে চান তাহলে আবহাওয়ার পরিবর্তন করতে পারেন। এই সময় আপনার মাথার একটু সমস্যা দেখা দিতে পারেন। তাই মানসিক চাপ এড়িয়ে চলুন।

 নতুন বছরের সিংহ রাশির ব্যক্তিদের স্বাস্থ্য কী সতেজ থাকবে

নতুন বছরের সিংহ রাশির ব্যক্তিদের স্বাস্থ্য কী সতেজ থাকবে

২০২৩ সালে সিংহ রাশির ব্যক্তিদের শরীর বেশ সুস্থ থাকবে। তবে তাঁদের পা কোমর চোখের সমস্যায় ভুগতে হতে পারে। পেটে নানান সমস্যা হতে পারে। তাই এই সময় তেল এবং চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন। এই সময় পেসার আপনার লো থাকতে পারে। মাথা ঘোরার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন।

নতুন বছরের কন্যা রাশির ব্যক্তিদের স্বাস্থ্য কেমন যাবে

নতুন বছরের কন্যা রাশির ব্যক্তিদের স্বাস্থ্য কেমন যাবে

নতুন বছরে কন্যা রাশির জাতক জাতিকরা শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন। পেট, নার্ভ বাতজ সমস্যা সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। যার জন্য আপনার রক্তপাত হতে পারে। যদি আপনি ডায়াবেটিসের রোগী হন তাহলে আপনাকে দেহ কষ্টে ভুগতে হতে পারে। পেট ও পায়ের ব্যথা বাড়তে পারে। শারীরিক ভাবে আপনি খুব ক্লান্ত থাকবেন। এই ক্লান্তি কাটাতে আপনি মাঝে মধ্যে বাইরে ঘুরতে যেতে পারেন।

তুলা রাশির জাতক জাতিকাদের নতুন বছরের স্বাস্থ্য কেমন যাবে

তুলা রাশির জাতক জাতিকাদের নতুন বছরের স্বাস্থ্য কেমন যাবে

আগের বছর থেকে এই বছরের আপনি অনেকটাই সুস্থ থাকবেন। তবে মানসিক দিকে আপনার একটু চাপ থাকবে। সেই চাপ কাটাতে আপনি বাইরে ঘুরতে যেতে পারেন। তবে অবশ্যই এই সময় মাথা ও পা দিকে নজর দেবেন। কারণ আপনার বাতের সমস্যা আরও বাড়তে পারে। এই সময় আপনি রাস্তাঘাটে খুব সাবধানের চলবেন। গলা ও হার্টের সমস্যা দেখা দিতে পারে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন।

নতুন বছরে সাবধানে রাস্তায় পা ফেলুন বৃশ্চিক রাশি ব্যক্তিরা

নতুন বছরে সাবধানে রাস্তায় পা ফেলুন বৃশ্চিক রাশি ব্যক্তিরা

নতুন বছরের হঠাৎ আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এখন থেকেই স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। পরিবারের কোনও সদস্যের শরীর খারাপের জন্য আপনার অনেক টাকা খরচ হতে পারে। বুকের ব্যথায় আপনাকে ভুগতে হতে পারে নতুন বছরের। জুলাই মাস থেকে অগস্ট মাস পর্যন্ত আপনার দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানে পথে চলুন।

নতুন বছরের নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন ধনু রাশির ব্যক্তিরা

নতুন বছরের নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন ধনু রাশির ব্যক্তিরা

নিজের স্বাস্থ্যের প্রতি এই রাশি ব্যক্তিরা এবার নজর দিন, নাহলে আপনাকে অনেক অসুবিধা পড়তে হতে পারে। বছরের শুরুতে আপনার বিভ্রান্তি দেখা দেবে। মাথা যন্ত্রণার ভুগতে হতে পারে আপনাকে। চোখের যন্ত্র নিন। এই সময় গাড়ি চালালে তা সাবধানে। নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ডায়েট মেনে চলতে হবে আপনাকে। এই সময় বাইরে খাবার এড়িয়ে চলুন। না হলে পেটের সমস্যায় ভুগতে হতে পারে।

আগের বছরের থেকে এই বছর মকর রাশিদের স্বাস্থ্য খুব ভালো যাবে

আগের বছরের থেকে এই বছর মকর রাশিদের স্বাস্থ্য খুব ভালো যাবে

২০২২ সালে আপনার যে পেটের সমস্যায় ভুগছিলেন তা ২০২৩ সালে ঠিক হয়ে যাবে। তবে গুপ্ত কোনও রোগ আবার চাড়া দিতে পারে। সেদিকে খেয়াল রাখবেন। শরীর খারাপ হলে ডাক্তার পরামর্শ নিন। নাহলে আপনার জীবনে অনেক অসুবিধার সৃষ্টি হবে। এই সময় খেলাধুলা এড়িয়ে চলুন। কোনও ভাবেই পায়ে যেন আপনার চোট না লাগে। সেদিকে খেয়াল রাখুন। পড়ে গিয়ে আপনার মাথায় চোট লেগে বমি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্যের উন্নতি হবে কুম্ভ রাশির ব্যক্তিদের

স্বাস্থ্যের উন্নতি হবে কুম্ভ রাশির ব্যক্তিদের

যে বুকের ব্যথা নিয়ে আপনি এতদিন ভুগছিলেন। সেই বুকে ব্যথা নতুন বছরের কমার সম্ভাবনা রয়েছে। তবে তাঁর জন্য ভালো ডাক্তার দেখান। দীর্ঘস্থায়ী যে রোগ নিয়ে আপনি ভুগছিলেন সেই রোগ থেকে আপনার মুক্তি মিলবে। গলা এবং চোখে যদি আপনার সমস্যা থাকে তাহলে তার চিকিৎসা করান। মানসিক চাপ এড়িয়ে চলুন। রোজ সকালে নিয়ম করে হাঁটতে যান। তবে আপনার শরীর ভালো থাকবে। গাঁটের ব্যথা কমাতে রোজ ব্যায়াম করুন।

২০২৩ সালে মীন রাশি ব্যক্তিদের স্বাস্থ্য কেমন যাবে

২০২৩ সালে মীন রাশি ব্যক্তিদের স্বাস্থ্য কেমন যাবে

এই রাশি ব্যক্তিদের নতুন বছরের স্বাস্থ্য খুব ভালোই যাবে। আপনারা এই সময় শরীর দিকে বিশেষ নজর দেবেন। গলা ব্যথা হলে ডাক্তার দেখান। অগাস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন। তাই এই সময় ঠান্ডা না লাগানো আপনার জন্য ভালোই হবে। এই সময় জিমে যেতে একদম ভুলবেন না। চেহারা ঠিক রাখার চেষ্টা করুন। বাসি ও বাইরের খাবার এড়িয়ে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+