Akshaya Tritiya: রাশিচক্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সোনার এই জিনিসগুলি কিনলেই জীবনে আসবে সুখ
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই বিশেষ দিনটি সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন। চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল। এই উৎসবটি অত্যন্ত বিশেষ। বলা হয় এই বিশেষ দিনে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। আয়, উন্নতির বাড়তে থাকে। দেবী লক্ষ্মীর বিশেষ কৃপাও পাওয়া যায়।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এদিন সোনা, রুপোর জিনিস কেনা একটি বিশেষ দিন হল এই অক্ষয় তৃতীয়া। সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই আপনি যদি সোনা কিনে ঘরে আনেন তাহলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। জীবনে সুখ-সমৃদ্ধি আপনার বাড়তে থাকবে। এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনেন, তাহলে দেখবেন আপনার জীবনে সাফলতা আসবে। জানুন কোন রাশির ব্যক্তিরা কী কী কিনবেন।

কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া
চলতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হবে ২৯ এপ্রিল বিকাল ৫ টা ৩১ মিনিট থেকে, যা চলবে ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত। তাই উদয় তিথি অনুসারে এই উৎসব পালিত হবে ৩০ এপ্রিল।
কখন কিনবেন সোনা ও রুপোর গয়না
যদি আপনি এই বিশেষ দিনে সোনা কিনতে চান তাহলে এই শুভ সময়ে কিনতে পারেন। বিকেল ৫ টা ৪১ মিনিট থেকে দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত কিনতে পারবেন।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন সোনার আংটি কিনতে পারেন। সোনার আংটি যদি আপনি পরেন, তাহলে সূর্যের প্রভাব আপনার ওপর পড়বে। আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে ।কারণ মেষ রাশির অধিপতি সূর্য নিজেই।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর শুক্র গ্রহের বিশেষ কৃপা রয়েছে। তাই এই অক্ষয় তৃতীয়ায় আপনি রুপোর জিনিস কিনতে পারেন। আবার সোনা কিংবা রুপোর পয়সা, রুপোর নূপুর ইত্যাদি কিনতে পারেন। এটি অত্যন্ত শুভ। এতে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র কিন্তু শক্তিশালী হবে। রুপোর দেবী লক্ষ্মীর মূর্তি কিনতে পারেন। যা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকার এই অক্ষয় তৃতীয়ার দিন সোনার চেন জিনিস কিনতে পারেন। যদি আপনার অত সামর্থ্য না থাকে, তাহলে আপনি সোনার ছোট কানের দুল কিনতে পারেন। তবে এদিন সোনা পরলে আপনার কাজের ক্ষেত্রে দক্ষতা ক্রমশ বাড়তে থাকবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা সোনার চেয়ে রুপোর জিনিস বেশি কিনতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। কারণ আপনার রাশির অধিপতি হল চন্দ্র। অক্ষয় তৃতীয়ায় আপনি যদি কোনও রুপোর দুল কিংবা ব্রেসলেট কেনেন তাহলে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে আপনার।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন সোনার নেকলেস কিনতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এতে পরিবারের সকলের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন। চাকরি থেকে ব্যবসাতেও আপনার লাভ হবে। এমনকি মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাবেন আপনি।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকার এই বিশেষ দিনে সোনার চুড়ি, নাকের নথ, আংটি ইত্যাদি কিনতে পারেন। এতে আপনার জীবনে সফলতা আসবে ও গ্রহের যদি কোনও দোষ থাকে তাও আপনার জীবন থেকে দূর হবে।
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন রুপোর আংটি কিনতে পারেন। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। তবে এই আংটি কিন্তু আপনি পরবেন। এতে স্বামী- স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি খারাপ থাকে তাও কিন্তু ভালো হবে ও মানসিক শান্তি পাবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে সোনার আংটি কিনতে পারেন। এমনকি নাকের নথ কিনতে পারেন। কারণ এই রাশির অধিপতি হল মঙ্গল গ্রহ। সোনার সঙ্গে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই সোনার জিনিস আপনি যদি পরেন,তাহলে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ কিন্তু আরও উজ্জ্বল হবে। আপনার আর্থিক দিকেও যথেষ্ট লাভ হবে। মা লক্ষ্মী কৃপা পাবেন আপনি।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের সোনা পরা খুবশুভ। তাই বৃহস্পতি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলীতে দুর্বল অবস্থায় থাকে তাহলেও কিন্তু এই বিশেষ দিনে সোনার জিনিস কিনতে পারেন। তা চুড়ি ,নেকলেস যাই হোক না কেন?
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের অধিপতি হল শনি গ্রহ। তাই এই বিশেষ দিনে আপনি কিন্তু রুপোর যেকোনও জিনিস পরতে পারেন। যা আপনার জন্য শুভ হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন সোনার গয়না কিনে পরতে পারেন। এতে আপনার পরিবেশ অনুকূলে থাকবে আর্থিক দিকেও যথেষ্ট লাভ হবে।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা বৃহস্পতির বিশেষ কৃপা পেতে অক্ষয় তৃতীয়ার দিন সোনার ব্রেসলেট পরুন। এতে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। যদি পারেন সোনার দুলও কিনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications