বছরের প্রথম চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কোন রাশির জাতকদের ওপর পড়বে?

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, তা সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ। ৫ মে শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। এই দিনটি বৈশাখ পূর্ণিমা নামেও পরিচিত। চন্দ্রগ্রহণ সাধারণত খালি চোখে দেখা যায় না। তবে চলতি বছরে চন্দ্রগ্রহণের সময় বারো রাশির উপরে বিশেষ প্রভাব পড়বে।

কোথা থেকে থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে

কোথা থেকে থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে

কিছু রাশির ওপর খুব খারাপ প্রভাব পড়বে। এশিয়া ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

 মেষ রাশি

মেষ রাশি

চন্দ্রগ্রহণের সময় মেষ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় যাবে। এই সময় আপনাকে একটু সাবধানে পথে চলতে হবে। ভবিষ্যৎ নিয়ে আপনি একটু বেশিই ভাববেন, না হলে আপনাকে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। এই সময় আপনার টাকা প্রচন্ড পরিমাণে খরচ হতে থাকবে।

আপনি কারোর কাছ থেকে প্রতারিত হতে পারেন। শেয়ার বাজার, ব্যবসা, লটারিতে এই সময়ে বিনিয়োগ না করাই ভালো। অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্র পরিবারে কারোর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়বেন না। কারণ এসময় আপনার ঝগড়া অশান্তি হবার সম্ভাবনা রয়েছে।এসময় কোনও কাজেই আপনি মনস্থির করতে পারবেন না। ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। এসময় আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার নানান অসুবিধার সময় শুরু হবে। প্রতিটি কাজ করার আগে দুবার করে ভাববেন। এসময় মাথা ঠান্ডা করে কোন কাজ না করলে আপনাকে বার বার অসুবিধার সম্মুখীন হতে হবে। যে ইচ্ছে আপনার এতদিন ধরে ছিল সেই ইচ্ছা পূরণ হবে না। কোনও গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করার আগে দুবার ভাববেন।

তুলা রাশি

তুলা রাশি

জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, চন্দ্রগ্রহণ তুলা রাশির জাতক-জাতিকাদের উপর খুব খারাপ প্রভাব ফেলবে। এসময় আপনার পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হবে এবং দাম্পত্য জীবনে সুখ পাবেন না। এসময় আপনার অষ্টম ঘরে তৈরি হবে এই যোগ। এইসময় আপনাকে একটু সাবধানে থাকতে হবে।

না হলে আপনার অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোথাও দূরে ঘুরতে যান সেখান থেকে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। এসময় নতুন সম্পত্তি কিনবেন না । গাড়ি, বাড়ি না কেনাই ভালো। আপনি যদি গাড়ি চালান এই সময় একটু সাবধানে চালাবেন। কারণ পথে আপনার দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+