চলতি মাসে বুধের রাশি পারিবর্তনে মালামাল হবে এই রাশিরা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুলাই মাসে বুধ একাধিকবার রাশি পরিবর্তন করবে। বুধের এই রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়। বক্তৃতা, বুদ্ধিমত্তা এবং ব্যবসার জন্য় বুধ অত্য়ন্ত শুভ। জন্ম কুণ্ডলীতে বুধ গ্রহের অবস্থান শুভ থাকলে ব্যক্তি উন্নতি ও সাফল্য লাভ করেন। জুলাই মাসে বুধ গ্রহ তিনবার রাশি পরিবর্তন করবে। বুধ ২ জুলাই প্রথম রাশি পরিবর্তন করেছেন। এই সময়ে বুধ মিথুন রাশিতে বসে আছে। জুলাই মাসের দ্বিতীয় রাশি পরিবর্তন হবে ১৭ জুলাই। এ দিন বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। এরপর ৩১ জুলাই আবার বুধ রাশি পরিবর্তন করবে। এই সময়ে বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে।


বুধের গোচর ১২টি রাশিকে প্রভাবিত করবে। বুধ রাশিচক্রের পরিবর্তন কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলবে এবং কিছু রাশির উপর অশুভ প্রভাব ফেলবে। বুধের পরিবর্তনে কোন রাশির জাতকদের উপকার হবে জেনে নিন।

কন্যা রাশি

কন্যা রাশি

বুধের স্থান পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জাতকের জীবনে বুধ গ্রহ সুখের উপহার নিয়ে আসবে। এই সময়ে চাকরিতে পদোন্নতি পেতে পারেন। নতুন চাকরির প্রস্তাবও আসতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো মধুর হবে। আয়ের মাধ্যম বাড়বে। বুধ যেহেতু কন্যা রাশির অধিপতি, সেই কারণে আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

বুধের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জন্য ভালো সময় আসতে চলেছে। এই সময় এই রাশির জাতকদের আকস্মিক লাভের সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যবসার ক্ষেত্রে বড় কোন চুক্তি চূড়ান্ত হবে। যার থেকে লাভের মুখ দেখতে পারেন জাতক জাতিকারা। আইনজীবী, বিপণন কর্মী, শিক্ষকদের জন্য এই সময় বেশ ভালো বলে মনে করছেন জ্যোতিষবিদরা। এই সময় প্রতিটি কাজে মায়ের সমর্থন পাবেন এই রাশি।

তুলা রাশি

তুলা রাশি

বুধের রাশি পরিবর্তন তুলার রাশির জন্য শুভ দিনের সূচনা, বলে মনে করছেন জ্যোতিষবিদরা। এই সময় বুধ তুলা রাশি থেকে দশম স্থানে থাকবে। এই সময় জাতকরা নতুন কাজের প্রস্তাব পাবেন। কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্য়বসা সম্প্রসারণের খেত্রে সময়টি বেশ ভালো। সেখান থেকে লাভের মুখ দেখতে পারেন জাতকরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+