জুন মাসে অবস্থান পরিবর্তন করছে সূর্য, ভাগ্য উজ্জ্বল হবে এইসব রাশির জাতকদের
জুন মাসে অবস্থান পরিবর্তন করছে সূর্য, ভাগ্য উজ্জ্বল হবে এইসব রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশিচক্রের পরিবর্তনের বিশেষ তাৎপর্য রয়েছে। যখনই একটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর অন্য রাশিতে পরিবর্তিত হয়, তখন এর প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর শুভ বা অশুভ উভয়ই হয়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। কোনও জাতক জাতিকাদের জন্মছকে সূর্য শুভ ঘরে থাকলে সেই ব্যক্তি চাকরি, সম্মান ও অর্থ লাভ করেন। সম্মান ও প্রতিপত্তির কারক এবং গ্রহের অধিপতি সূর্য আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য পিতা, প্রশাসনিক অবস্থান এবং সমাজে সম্মানের কারক দেবতা। সূর্যর এই অবস্থান পরিবর্তন সমস্ত রাশির উপর প্রভাব ফেলতে চলেছে। কয়েকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পরিবর্তন খুব শুভ হতে চলেছে। দেখে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে সূর্যের এই পরিবর্তন।

বৃষ রাশি
সূর্য বৃষ রাশির চতুর্থ ঘরের অধিপতি এবং এখন এই স্থান পরিবর্তনের সময় সূর্য বৃষ রাশির দ্বিতীয় ঘরে গমন করবে। সূর্যের এই পরিবর্তনের ফলে ভালো ফল লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা। আর্থিকভাবে মজবুত হবে জীবন। এই সময়ের মধ্যে আয় বাড়তে পারে। যদি এই সময়ে কোনও সম্পত্তি বা জমিতে কোনও বিনিয়োগ করেন তবে ভাল লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা সরকারী বিভাগে কাজ করেন, তাঁরা সরকার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা এবং ভাল সুবিধা লাভ করতে পারবেন।

কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য সূর্য দ্বিতীয় ঘরের অধিপতি এবং এখন এই গ্রহ কর্কট রাশির জাতকদের জন্য দ্বাদশ ঘরে পরিবর্তিত হতে চলেছে। সূর্যের এই স্থানান্তরিত অবস্থান এই রাশির জাতক জাতিকাদের জন্য বিদেশ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। এছাড়াও, এই সময়ে শত্রুরা সক্রিয় থাকবে, তবে তাদের কাটিয়ে উঠতে পুরোপুরি সফল হবেন কর্কট রাশির ব্যক্তিরা। আদালতে কোনও মামলা চলমান থাকলে মিথুন রাশিতে সূর্যের অবস্থানের কারণে তার সিদ্ধান্ত কর্কট রাশির ব্যক্তিদের পক্ষে আসার সম্ভাবনা বেশি।

সিংহ রাশি
সিংহ রাশির ক্ষেত্রে সূর্য হলেন রাশির অধিপতি। এই স্থান পরিবর্তনের সময় সূর্য সিংহ রাশির একাদশ ঘরে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই অবস্থান আর্থিক জীবনে বিভিন্ন সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। এছাড়াও, এই সময়ে আয় বৃদ্ধি করাও সম্ভব, যার ফলে একদিকে আর্থিক অবস্থা যেমন ভাল হবে, তেমনি সমাজে সম্মানও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রেমের সম্পর্কের জন্যও সময় ভালো যাবে। সম্পর্কের মধ্যে আসা প্রতিটি ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। পারিবারিক জীবনেও এই সময়টি খুব ভালো হবে। বন্ধুবান্ধব ও প্রিয়জনের পূর্ণ সমর্থন পাবেন। এর পাশাপাশি কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা ভাল পদোন্নতি লাভ করবেন।

কন্যা রাশি
সূর্য কন্যা রাশির দ্বাদশ ঘরের অধিপতি এবং মিথুন রাশিতে যাত্রার সময় এটি দশম ঘরে অবস্থিত হবে। সূর্যের এই স্থান পরিবর্তন কর্মক্ষেত্রে ভালো ফল লাভে সাহায্য করবে। এই সময়ে কেরিয়ারে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে, বেতনভোগীরা নিজেদের কর্মক্ষেত্রে আরও ভাল পারফর্ম করতে সক্ষম হবেন, যার ফলস্বরূপ ভালো পদোন্নতি পাবেন।

মীন রাশি
রাশির জাতক জাতিকাদের জন্য, সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি এবং এই স্থান পরিবর্তনের সময় সূর্য চতুর্থ ঘরে বসবে। কর্মক্ষেত্র এই রাশির কাজের ক্ষেত্রে কিছু সমস্যার মোকাবেলা করতে হবে। কিন্তু নিজের কঠোর পরিশ্রম এবং বোঝাপড়ার সঙ্গে এই সমস্ত সমস্যার মুখোমুখি হয়ে সফল হবেন। এ ছাড়া সূর্যর এই স্থান পরিবর্তন জমি, বাড়ি ইত্যাদি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা থেকে অনেকের ভালো উপকার দিতে চলেছে। চাকরিরত ব্যক্তিরা যারা নিজেদের বর্তমান চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল হতে চলেছে। এই সময়ে কর্মক্ষেত্রের ভাল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications