জানুয়ারি মাসে জন্মগ্রহণকারীরা সাহসী স্বভাবের হন, আর কোন কোন গুণ থাকে এঁদের, জানুন
কে কেমন ধরণের মানুষ, কার মনের মধ্যে কী রয়েছে, তা নিয়ে সংশয় আর কৌতূহল অনেকেরই থাকে। কথাতেই আছে, 'মানুষ চেনা বড় দায়!' তবে মুশিকল কিছুটা কমিয়ে দিতে পারে জ্যোতিষশাস্ত্রের কয়েকটি দিক।
কে কেমন ধরণের মানুষ, কার মনের মধ্যে কী রয়েছে, তা নিয়ে সংশয় আর কৌতূহল অনেকেরই থাকে। কথাতেই আছে, 'মানুষ চেনা বড় দায়!' তবে মুশিকল কিছুটা কমিয়ে দিতে পারে জ্যোতিষশাস্ত্রের কয়েকটি দিক। মাসের বিচারে জেনে নেওয়া যেতে পারে ব্যক্তির স্বভাব-চরিত্র। ব্যক্তির ইংরাজি জন্ম মাস থেকে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বল দিচ্ছে কোন ব্যক্তি কেমন প্রকৃতির হন। দেখে নেওয়া যাক জানুয়ারি মাসে জন্মগ্রহণকারীরা কেমন চরিত্রের হয়ে থাকেন।

মজাদার মানুষ
এঁরা বুদ্ধিদীপ্ত হন। জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বেশ মজাদার মানুষ হন। বন্ধুবান্ধব থেকে পরিবারের সকলের পছন্দের মানুষ হন এঁরা। নিজের মজা-হাসি -ঠাট্টায় এঁরা আসর জমিয়ে রাখতে পারেন।

অনেকেই তাঁদের অনুসরণ করতে চান!
জানুয়ারি মাসে জন্মগ্রহণকারীরা পদপ্রদর্শক হয়ে ওঠেন। বহু মানুষকে এঁরা উৎসাহিত করেন। জীবনে পথ চলার রাস্তা দেখান। অনেকেই এঁদের অনুসরণ করে এগিয়ে যেতে চান। এঁদের মধ্যে জন্মগতভাবে ঐএকজন নেতার সমস্ত গুণ থাকে। তবে গোপনে এঁদের বহু শত্রু গড়ে ওঠে।

সাহসী
এঁরা বেশ সাহসী স্বভাবের হয়ে থাকেন। যেকোনও পরিস্থিতিতে এঁরা সতর্ক বলে কোনও রকমের বিপদের আঁচ এঁরা সহজেই করতে পারেন। কেউ যদি এঁদের সঙ্গে একমত নাও হন, এঁরা একাই যেকোনও কাজ করে নিতে সক্ষম!

প্রাণোচ্ছল
এঁরা বেশ চনমনে প্রাণোচ্ছল প্রকৃতির হয়ে থাকেন। পরিণত মনস্ক হওয়ার পাশাপাশি এঁদের এই ধরনের প্রাণোচ্ছলভাব আশপাশের মানুষকে বেশ আকৃষ্ট করে।

প্রেম জীবন কেমন?
এঁদের মুখ দেখে বোঝা দায়, যে এঁরা কতটা রোম্য়ান্টিক। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে এঁরা যথেষ্ট রোম্যান্টিক হয়ে ওঠেন। এঁদের মতো প্রেমিক মানুষ সহজে পাওয়া যায় না!

পার্টি করতে পছন্দ করেন
এঁরা পার্টির মেজাজে থাকতে বেশ পছন্দ করেন। বন্ধুবান্ধব , সহযোগীদের নিয়ে এঁরা প্রায়ই পার্টির মেজাজে মজে থাকতে ভালোবাসেন। জানুয়ারি মাসে জন্মগ্রহণকারীরা একাই পার্টি জমিয়ে রাখতে পারেন।

অন্যদের থেকে একটু আলাদা
জানুয়ারি মাসে জন্মগ্রহণকারীদের ভাবনাচিন্তা একটু আলাদা রকমের হয়। এঁরা এক্কেবারে অন্য ধারায় ভাবনা চিন্তা করতে ভালোবাসেন। যে কাজ সবাই করেন, তার থেকে অন্য রাস্তায় গিয়ে এঁরা কাজ করতে ভালোবাসেন।












Click it and Unblock the Notifications