Shukra Gochar 2023: শুক্র গোচরে দু’হাত ভরে টাকা আসবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্র (astrology) শুক্র গ্রহকে সম্পদ, বৈভব, ঐশ্বর্য, বিলাসিতা, সুখ, সৌন্দর্যের কারক বলেই জানি। শুক্র যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য তা নেতিবাচকও হতে পারে।
নভেম্বর মাসে শুরুতেই শুক্র গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতিকাদের আর্থিকের খুব লাভ হবে। জীবনে তাদের সাফল্য লেগেই থাকবে। শুক্রের কৃপায় কাদের জীবনের সফলতা আসতে চলেছে, দেখুন তাদের মধ্যে কারা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) ব্যক্তিরা প্রত্যেকটি কাজেই আপনার সফলতা লেগে থাকবে। আপনি আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থীদের রয়েছেন তাদের পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না। পরীক্ষায় আপনি যথেষ্ট ভালো লাভ করবেন। শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে। এসময় গুপ্ত রোগ থেকে মুক্তি পাবেন আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন। এসময় প্রত্যেকটি কাজেই মিলবে আপনার সফলতা। দূরে কোথাও ঘুরতে যাওয়া আপনার জন্য অত্যন্ত ভালো। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এতদিন যে আর্থিকভাবে আপনি পিছিয়েছিলেন সেটি থেকে বেরোতে পারবেন, এসময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। এসময় জীবনে প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন। বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় আপনার অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় ধন-সম্পত্তি আপনার উপচে পড়বে। ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া এসময় আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলেও আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। বিবাহিতদের জীবনে সুখ লেগে থাকবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে। সকল কাজে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications