আগামী বছর শনির গোচর, ধাইয়া থেকে মুক্তি পেলেও এদের সাড়েসাতি থেকে নেই রেহাই
আগামী বছর শনির গোচর, ধাইয়া থেকে মুক্তি পেলেও এদের সাড়েসাতি থেকে নেই রেহাই
জ্যোতিষশাস্ত্রে শনি একমাত্র দেবতা যে সকল রাশিকে তার কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য খুব অশুভ হতে পারে। শনি সবথেকে ধীর গতিশীল গ্রহ। এই গ্রহ ঘর পরিবর্তনের কারণে সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। বর্তমানে মকর রাশিতে রয়েছে শনি গ্রহ। নতুন বছরের জানুয়ারি মাসে ১৭ তারিখ শনি ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জন্য শুভ সময় উপস্থিত হবে। এই সময়ে কিছু রাশির শুভ সময় শুরু হবে আবার কিছু রাশির ওপর খারাপ প্রভাব পড়বে। সেই সঙ্গে কিছু রাশির জীবনে শুরু হবে শনির ধাইয়া, সাড়ে সাতী ও অর্ধশত। তবে সেই তালিয়কায় কারা কারা রয়েছে দেখুন।

কারা ধাইয়া ও সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন
জানুয়ারি মাসে শনি যখন ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তখন দুটি রাশি শনি ধাইয়া থেকে মুক্তি পাবে এবং একটি রাশি এবং একটি রাশি সাড়েসাতি থেকে বের হতে পারবেন। তাদের জীবনে নানান সমস্যা থেকে তারা মুক্তি পাবেন। জীবনে অনেক কাজে তারা এগিয়ে যেতে পারবেন।
শনি ঘর পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তুলা ও মিথুন রাশির জাতক জাতিকারা ধাইয়া থেকে মুক্তি পাবেন। ধনু রাশির জাতিকারা সাড়েসাতি থেকে বের হতে পারবেন এবং তিন রাশির জাতক-জাতিকাদের অর্ধশত এবং ধাইয়া থেকে মুক্তি পাবেন। কর্মজীবনে তারপর তারা এগিয়ে যেতে পারবেন। আর্থিক লাভ হবে তাদের। সমাজে প্রতিপত্তি বাড়বে। তাদের জন্যই সময়টা খুব শুভ হবে। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। যেখান থেকে তাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। জীবনে সাফল্য আসবে।

কোন রাশিদের সাড়ে সাতি ও ধাইয়ার কবলে পড়ছেন
নতুন বছরে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করায় মীন রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। এছাড়া মকর রাশি ও কুম্ভ রাশির অর্ধশত শুরু হবে। সেই সঙ্গে বৃষ রাশির ধাইয়া শুরু হবে। এই সময়ে অশুভ প্রভাব পড়বে এই রাশিদের ওপর। এই সময় তারা আর্থিক দিকে এগিয়ে যেতে পারবেন না। জীবনে সাফল্য পাবে না এবং সকল কাজে তারা কখনই সাফল্য পাবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন না। কোনও কাজে বিনিয়োগ না করাই ভালো। এটি তাদের জন্য শুভ সময় নয়।

শনির অশুভ দৃষ্টি এড়াতে কী করবেন
তবে যদি আপনারা শনির এই অশুভ দৃষ্টি এড়াতে চান তাহলে পিপীল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এতে আপনাদের শুভ সময় শুরু হতে পারে এবং হনুমানজীর পুজো করুন। প্রত্যেক শনিবার করে অসহায়, দারিদ্র ব্যক্তিদের সাহায্য করুন। তাদের আপনার সাধ্যমত খেতে দিন। এতে আপনার জীবনে সাফল্য আসবে। এতে শনি দেব খুব খুশি হবেন এবং আপনাকে বিশেষ কৃপা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications