শনিদেব করবেন সব সমস্যার সমাধান, এইসব রাশির জীবনে আসবে সুখ-সমৃদ্ধি

শনিদেব করবেন সব সমস্যার সমাধান, এইসব রাশির জীবনে আসবে সুখ-সমৃদ্ধি

জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের স্থানা পরিবর্তনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কারণ এই গ্রহটি সবচেয়ে ধীর গতিতে চলে। অতএব, এটিতে সংঘটিত পরিবর্তনের প্রভাবও দীর্ঘকাল স্থায়ী হয়। আড়াই বছর পর শনির রাশি পরিবর্তন ঘটতে চলেছে। এই সময়কালকে ঢাইয়া বলা হয়ে থাকে। এই সময় ৪টি রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল প্রদান করতে চলেছে। এর পাশাপাশি, এটি আরও কিছু রাশির উপর খারাপ প্রভাবও ফেলবে। এপ্রিল মাসের ২৯ তারিখে শনির অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধনু রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতী থেকে মুক্তি পেতে চলেছেন। তবে এর প্রথম পর্ব শুরু হবে মীন রাশির জাতক জাতিকাদের উপর। একইভাবে মিথুন ও তুলা রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন। তবে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর শনির অন্তরদশা শুরু হতে চলেছে। অতএব, এই সময়ে এই ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। এখন দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর শনির এই অবস্থান পরিবর্তন কেমন প্রভাব ফেলতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের উপর এই সময় ভালো প্রভাব পড়তে চলেছে। কাজের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের পরিশ্রমের পরিপূর্ণ ফল দেবেন কর্মের দেবতা শনিদেব। ব্যবসার ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি হবে, ফলে তাঁরা তারাও টাকা লাভ করবেন। এইসময় মেষ রাশির যেসব জাতকরা কর্মহীন আছেন তাঁরা নতুন চাকরি পেতে পারেন। এছাড়া কাজের ক্ষেত্রে পদোন্নতিও হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রশংসা লাভ হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাইকাদের জন্য শনির এই অবস্থান পরিবর্তন কর্ম জীবনে এক অন্য সাফল্যের দরজা খুলে দেবে। এই রাশির ব্যক্তিদের কাঙ্খিত চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে অগ্রগতি হবে। আয় বাড়বে। সামগ্রিকভাবে, সময়টি উপকারী হবে। এ ছাড়া এখন পর্যন্ত যে কাজগুলো আটকে আছে সেগুলোও শুরু হবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির রাশি পরিবর্তন মোটের উপর বেশ ভালোই ফল দান করবে। কাজের ক্ষেত্রে বিভিন্ন উপায়ে আয় বৃদ্ধি পাবে। অনেকদিন ধরে বন্ধ থাকা কাজ শুরু হবে। দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। যাঁরা কোনও রোগে ভুগছিলেন, তাঁরা আরাম পাবেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা শনির এই অবস্থান পরিবর্তনের সময়ে নানাভাবে উপকৃত হবেন। ইন্টারভিউ বা সরকারী চাকরির পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। অর্থ উপার্জনের অনেক সুযোগ থাকবে। চাকরির ক্ষেত্রে বেতন বাড়তে পারে। আটকে রাখা টাকা পাওয়া যাবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+