ধন-সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে কোন 'যোগ' জরুরি! শাস্ত্রমতে জেনেনিন
সুখ টাকায় কেনা যায় না। তবে 'প্রয়োজনীয়' সুখের জন্য কিছু অংশে আর্থিক স্বচ্ছ্বলতার স্বপ্ন অনেকেই দেখে থাকেন। আর সেই স্বপ্ন থেকেই আর্থিক স্বচ্ছ্বলতা ঘরে তুলতে পরিশ্রম করে থাকেন।
সুখ টাকায় কেনা যায় না। তবে 'প্রয়োজনীয়' সুখের জন্য কিছু অংশে আর্থিক স্বচ্ছ্বলতার স্বপ্ন অনেকেই দেখে থাকেন। আর সেই স্বপ্ন থেকেই আর্থিক স্বচ্ছ্বলতা ঘরে তুলতে পরিশ্রম করে থাকেন। শাস্ত্র বলছে, পরিশ্রমের সঙ্গে যদি কয়েকটি যোগভ্যাস করা যায়, তাহলে কাটতে পারে আর্থিক মন্দার সমস্যা। অর্থ সম্পত্তি বাড়াতে কোষ্ঠীর বিচারে বেশ কেয়কটি 'যোগ' ও প্রাসঙ্গিক। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত যোগ।

গ্রহের দশা
একজনের আর্থিক পরিস্থিতি কেমন যাবে তা অনেকাংশে নির্ভর করে তার আর্থিক দশার উপর। কোষ্ঠীতে দ্বিতীয় স্থান ও পঞ্চম স্থানে কোন গ্রহের দশা রয়েছে , তার উপরেই নির্ভর করে আর্থিক ভাগ্য। এমনই দাবি শাস্ত্রজ্ঞদের।

আর্থিক দিক থেকে কোন রাশিতে কোন গ্রহের প্রভাব?
কোন কোন রাশিতে কোন কোন গ্রহের প্রভাব পড়লে তা রীতিমতো আর্থিক উন্নতিকে তুঙ্গে রাখে তা একনজরে দেখে নেওয়া যাক। মীন রাশিতে মঙ্গল, মকরে বৃহস্পতি, কুম্ভে শনি, ধনুতে শনি, বৃশ্চিকে বৃহস্পতি, তুলায় মঙ্গল, কন্যায় শুক্র, সিংহে বুধ, কর্কটে রবি, মিথুনে চন্দ্র, বৃষতে বুধ ও মেষে বৃহস্পতি।

কোন কোন উপায়ে টাকা আসবার সম্ভাবনা কোষ্ঠীর বিচারে?
যদি কারোর কোষ্ঠীতে চন্দ্র পঞ্চম স্থানে থাকে তাহলে লটারিতে টাকা আসবার সম্ভাবনা প্রবল। এই অবস্থানে সেই ব্যক্তির অর্থ বিষয়ে সমস্ত সমস্যা দূর করে থাকে। যদি দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকে, তাহলে আর্থিক রোজগার চরমে রাখা থেকে কাউকে রোখা যায় না। যদি চন্দ্র কোষ্ঠীর বিচারে সপ্তম স্থানে থাকে, তাহলে সেই ব্যক্তিকে কিছুতেই আটকানো যায় না আর্থিক উন্নতি থেকে।












Click it and Unblock the Notifications