মঙ্গলের স্থান পরিবর্তন সৃষ্টি করতে চলেছে সমস্যা, সাবধান হয়ে যান এখনই

জ্যোতিষ মতে যে কোনও গ্রহের অবস্থান পরিবর্তনের গুরুত্ব অপরিসীম। গ্রহদের সেনাপতি মঙ্গল কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী মঙ্গলবার, অর্থাৎ ১৭ মে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে মঙ্গল গ্রহের এই স্থান পরিবর্তন ঘটতে চলেছে। এরপর আগামী ২৭ জুন পর্যন্ত মঙ্গল এই রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল গ্রহকে ভূমি, শক্তি, সাহস, এবং বীরত্বের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু মঙ্গলের এই অবস্থান পরিবর্তন বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যার সৃষ্টি করতে চলেছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের স্থান পরিবর্তন মোটেই মঙ্গলময় হবে না।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির অষ্টম ঘরে মঙ্গলের এই আগামী অবস্থান পরিবর্তন হতে চলেছে। এই কারণে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় সমস্যা বাড়বে। আর্থিক ক্ষেত্র এই সময় খুবই দুর্বল থাকবে। অর্থ উপার্জনে কাজের জায়গায় খুব সাবধানে থাকতে হবে। এই সময় প্রতারকদের থেকে সাবধান থাকা খুব জরুরী, নাহলে হতে পারে ক্ষতি। এবং এই সময় ধার-দেনা থেকে দূরে থাকলেই ভালো।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে মঙ্গল গমন করতে চলেছে। মঙ্গল গ্রহের এই অবস্থান পরিবর্তন এই রাশির জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। ঋণ এবং ধার আপনার উত্তেজনা বাড়াতে পারে। এই রাশির জাতকরা যদি বড় কোনও সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে এই সময় সিদ্ধান্ত কিছু সময়ের জন্য স্থগিত রাখাই ভালো, নাহলে হিতে বিপরীত হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে মঙ্গল গমন করবে। এ সময় চাকরিজীবীদের সতর্ক থাকা জরুরী। এই সময় আর্থিক পক্ষ দুর্বল থাকবে। পরিবারে খরচ বাড়বে। কিন্তু একই সময় আয়ের উৎস কম হবে তাই সঞ্চয় করা সম্ভব হবে না। আর্থিক বিনিয়োগের সুযোগ তৈরি হলেও তা খুব একটা লাভ দেবেনা এই সময়। কিন্তু ভবিষ্যতে, এই বিনিয়োগ থেকে সুবিধা পেতে পারেন।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির চতুর্থ ও একাদশ ঘরের অধিপতি মঙ্গল। পারিবারিক ঝামেলা খুবই সমস্যায় ফেলবে। কটু কথা মানুষের মনকে আঘাত করবে। সম্পর্কের মধ্যে তিক্ততা থাকবে। অহেতুক রাগের কারণে ব্যাপক ক্ষতি হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। আয়ের উপায় হ্রাস পেতে পারে। ব্যাঙ্ক-ব্যালেন্সও নষ্ট হতে পারে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল দ্বাদশ ঘরে প্রবেশ করছে। মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে সমস্যায় পড়তে হতে পারে। কঠোর পরিশ্রম সত্ত্বেও, খুব কমই সফলতা আসবে। কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। পারিবারিক কলহ বাড়তে পারে। নানা কারণে জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে।

প্রতিকার

প্রতিকার

মঙ্গলের এই অবস্থান পরিবর্তনের ফলে যে সকল রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে তাঁরা দুর্গতিনাশিনী দুর্গার জপ ও পুজো করলে ভালো ফল লাভ করতে পারেন। এছাড়াও প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করা এবং তাঁকে মেটে সিঁদুর ও লাড্ডু নিবেদন করা খুব শুভ হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+