রাশি পরিবর্তন করছে মঙ্গল, আগামী ৪২ দিন কোন রাশির উপর কেমন প্রভাব থাকবে?

রাশি পরিবর্তন করছে মঙ্গল, আগামী ৪২ দিন কোন রাশির উপর কেমন প্রভাব থাকবে?

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ নক্ষত্রের আলাদা আলাদা গতি বা চলন থাকে যা এই ব্রহ্মাণ্ডে চলতে থাকে নিরন্তর। যার ফলে মানুষ তাঁদের জীবনের গতি প্রকৃতি দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। এক একটি গ্রহ তার নির্দিষ্ট সময় অনুযায়ী রাশিতে তার অবস্থান পাল্টে থাকে। সেই মতই ১৬ জানুয়ারি রাশি পরিবর্তন করছেন গ্রহ সেনাপতি মঙ্গল। মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন এই গ্রহ। আর এই ৪২দিন বেশ কয়েকটি রাশির উপর এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে চলেছে। দেখে নেওয়া যাক মঙ্গলের রাশি পরিবর্তন কোন রাশির উপর শুভ প্রভাব ফেলবে, আবার কোন কোন রাশির জীবনে সৃষ্টি হবে বাঁধা।

বৃষ রাশি

বৃষ রাশি

১৬ জানুয়ারি মঙ্গলের বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আত্মবিশ্বাস কমতে শুরু করবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এই রাশির জাতক জাতিকাদের পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি হবে। জীবনে অযথা উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিতর্কে না গেলেই ভালো এই সময়, কারণ তা ক্লেশ তৈরি করতে পারে। তাই ইতিবাচক চিন্তা রাখা খুব জরুরী। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে এই সময়।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কর্মজীবনে একাধিক চ্যালেঞ্জ নিয়ে আসবে। আচমকা খারাপ কোনও খবরে মন খারাপ হতে পারে। এই সময় সক্রিয় হবে শত্রুরা। তাই শত্রুপক্ষ দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। উচ্চপদে যারা কর্মরত তাঁদের সকল সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলা জরুরী।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সহকর্মীদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখে চলুন। কারণ কোনও সহকর্মীর সঙ্গে অযথা বিতণ্ডায় জড়াতে পারেন যার ফলে ভাবমূর্তি নষ্ট হতে পারে। এছাড়াও বাড়তে পারে পারিবারিক সমস্যা। পরিবারের সদস্যদের বিশেষ করে মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরী। মূল্যবান কিছু কিনতে পারেন এই সময়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই রাশি পরিবর্তন খুব একটা শুভ ফল দেবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথাবার্তায় সতর্ক থাকতে হবে। ভালো কথা বললে ভালো ফল হবে, অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে। এই সময় পরিবারকে বেশি সময় দেওয়া জরুরী। নাহলে কাছের সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা আছে। এই রাশির জাতক জাতিকারা নিজের স্বাস্থ্যের যত্ন নিন। হঠাত শরীর খারাপ হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+