Mangal Gochar 2023: মঙ্গল গোচরে কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখতে হবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা গ্রহে সেনাপতি বলেই জানি। মঙ্গল গ্রহ সাহস, ব্যক্তিত্ব, যোদ্ধার অধিপতি।
জুলাই মাসের ১ তারিখ মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

বৃষ রাশি
মঙ্গল গ্রহের কারণে বৃষ রাশির(Taurus) জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে মঙ্গল। কোন কাজেই তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না আপনি। সেই কারণে আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে।আর্থিক দিকে কোনও লাভ হবে না। যে কারণে পরিবারের কারোর সঙ্গেই আপনার মিল থাকবে না। মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে। বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ বাড়াবার কারণে আপনি আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

কন্যা রাশি
কন্যা রাশির (Virgo) জাতক জাতিকাদের অষ্টম ঘরের অধিপতি হল মঙ্গল। এসময় আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে মঙ্গল। এটি হল ব্যয়ের ঘর। আপনার আয়ের থেকে ব্যয় হবে বেশি। মঙ্গল আপনার তৃতীয় ষষ্ঠ ঘরের বর্তমান সময়ে রয়েছে। নানান বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। সকল কাজেই ব্যর্থতা আসবে আপনার।
মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজ করতে হবে, না হলে আপনার আর্থিক দিকে নানান অসুবিধা হতে পারে। তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি। আপনার দূরে কোথাও ভ্রমণের না যাওয়াই ভালো। আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, পরিবারে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

কর্কট রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করার কারণে কর্কট রাশির (Cancer) জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় কোনও কাজে সফলতা মিলবে না। আপনি যে আইনি মামলায় এতদিন জড়িয়ে ছিলেন সেখানে আরোও জড়িয়ে পড়বেন, তাই আগে থেকেই সাবধান জোন।
এর জন্য আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আপনার শুধু তাই নয়, এই সময় দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন না, স্ত্রীর সঙ্গে নানান অশান্তির কারণে আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications