চন্দ্রগ্রহণ ২০২১: মে মাসে বছরের প্রথম গ্রহণের তারিখ, ক্ষণ, সময় একনজরে

চন্দ্রগ্রহণ ২০২১: মে মাসে বছরের প্রথম গ্রহণের তারিখ, ক্ষণ, সময় একনজরে

২০২১ চন্দ্রগ্রহণের প্রথম গ্রহণ আসন্ন! মাঝে মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বছরের প্রথম গ্রহণ মহাজাগতিক রূপ ধরতে শুরু করবে। এবছর এই 'ব্লাড মুন' ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কৌতূহল। একদিকে জ্যতির্বিজ্ঞানীরা অন্যদিকে জ্যোতিষবিদরা এই নিয়ে কৌতূহলী। এই করোনার প্রবল কঠিন সময়ে এই চন্দ্রগ্রহণ কী প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে জল্পনা। এরই মাঝে দেখা যাক ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘিরে কিছু তথ্য।

 ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণের তারিখ

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণের তারিখ

আগামী ২৬ মের আকাশে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে। সেদিন অর্থাৎ বুধবার ভারতীয় সময় সন্ধ্যে সাতটা ১৪ মিনিটে এই গ্রহণ শুরু হবে। এটি ভারতীয় সময় অনুযায়ী দেখা যাবে শেষ সন্ধ্যে সাতটা ১৬ মিনিট পর্যন্ত।

পূর্ণগ্রাস ও ব্লাডমুন

পূর্ণগ্রাস ও ব্লাডমুন

প্রসঙ্গত, ২৬ মের চন্দ্রগ্রহণ একটি পূর্ণগ্রাস গ্রহণ। তবে অস্ট্রেলিয়া , আমেরিকার কিছুটা অংশের মানুষ এই ব্লাড মুনকে দেখতে পাবেন। বিশেষজ্ঞদের দাবি, এদিনের ব্লাড মুন কার্যত আকারে বড় দেখাতে পারে। এছাড়াও দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে।

 ১৪ মিনিট ও গ্রহণ!

১৪ মিনিট ও গ্রহণ!

জানা গিয়েছে এই গ্রহণ অত্যন্ত কম সময়ের জন্য থাকবে। ফলে কার্যত ১৪ মিনিট এই গ্রহণ থাকতে পারে। ' টাইমঅ্যান্ডডেট ডট কম' এর তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা , দক্ষিণ আমেরিকা, পেসিফিক ও ভারত মহাসাগরের বেশ কিছু অংশ থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

সুতক কাল ও চন্দ্রগ্রহণ

সুতক কাল ও চন্দ্রগ্রহণ

ভারতের বহু জায়গাতেই এমন বিশ্বাস রয়েছে যে গ্রহণের আগে ও পরবর্তী কিছুটা সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। সেই অনুযায়ী সূর্যগ্রহণের আগে ১২ ঘণ্টা ও চন্দ্রগ্রহণের আগে ৯ ঘণ্টা সময়কে 'সুতক' কাল হিসাবে ধরা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+