কেতুর অশুভ প্রভাবে জীবনে আসতে পারে বাধা, তাই মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা
কেতুর অশুভ প্রভাবে জীবনে আসতে পারে বাধা, তাই মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই তাদের সময় অনুসারে তাদের ঘর পরিবর্তন করে। সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ প্রভাব হতে পারে, আবার কারোর জন্য অশুভ প্রভাব। কেতু গ্রহটি বর্তমানে তুলা রাশিতে রয়েছে। যা ২০২৩ সাল পর্যন্ত থাকবে। আর এই সময়ে অসুবিধার সম্মুখীন হবে তিন রাশির জাতক জাতিকাদের। এই বছরের শেষে অনেক খারাপ খবর শুনতে হতে পারে। জেনে নিন সেই রাশিগুলি কী কী।

মীন রাশি
এই রাশির জাতক জাতিকাদের আগামী চার মাস স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। শরীর খারাপ হলেই চিকিৎসকের পরামর্শ নিন। না হলে আপনাদেরকে অসুবিধায় পড়তে হতে পারে। গুপ্ত কোনও রোগ চাড়া দিয়ে উঠতে পারে। চর্মরোগে আক্রান্ত হতে পারেন আপনারা। কর্মক্ষেত্রে এই কারণে নানান ক্ষতি হতে পারে। কঠোর পরিশ্রম করলে তবেই আপনি জীবনে সাফল্য পাবেন। বিতর্ক এড়িয়ে চলুন। এই সময়ে আপনি তর্কে জড়িয়ে পড়লে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। আপনার সঙ্গে কারোর মারামারি পর্যন্ত হতে পারে।অশান্তি এড়িয়ে চলুন। মাথা ঠাণ্ডা রেখে চলুন।

মকর রাশি
এই বছরের শেষে আপনি আদালত আইনি মামলায়, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ করলে আপনার নানান ক্ষতির সমস্যা রয়েছে। আপনি সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কারণ এই সময় আপনি ঝগড়া করলে আপনার ওপর তাঁরা রেগে যাবেন। যদি কেউ গাড়ি চালান তাহলে সে অবশ্যই খুব সতর্কভাবে গাড়ি চালাবেন। নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এ সময় বাসি খাবার এড়িয়ে চলুন। অহেতুক চিন্তা করবেন না।অতিরিক্ত অর্থ কোথাও ব্যয় করবেন না। তাছাড়া নতুন ব্যবসার শুরু না করাই ভালো। আর্থিক সঙ্কট দেখা দেবে।

তুলা রাশি
এই রাশির ব্যক্তিদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সদস্যদের ঝগড়া বাড়তে থাকবে। তারা একে অপরকে দোষারোপ করতে থাকবে। প্রেমের সম্পর্কে ব্যাঘাত ঘটবে। জীবনে তারা যা চাইবে সেটি করতে পারবেন না। ঘরে আর্থিক দিকে তাদের ঋণ বাড়তে থাকবে। তারা জীবনে যেটা চাইবে সেটা কখনোই হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন না। কারণ সেখানে আপনারা সাফল্য লাভ করতে পারবেন না। তুন ব্যবসায় বিনিয়োগ করবেন না। এ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন না। কারণ কোন কিছুতেই আপনার জীবনের সাফল্য আসবে না। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই আগে থেকেই সতর্ক থাকুন।পারিবারিক সমস্যা তৈরি হবে। দাম্পত্য জীবনে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় খুব সাবধানে চলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications