জুনে শুরু করে সারা বছর দেবগুরু বৃহস্পতির সমর্থন পাবেন এই রাশির জাতকরা, লাভ হবে অর্থ ও উন্নতি

সারা বছর দেবগুরু বৃহস্পতির সমর্থন পাবেন এই রাশির জাতকরা, লাভ হবে অর্থ ও উন্নতি

দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই তাঁর প্রিয় রাশি মীন রাশিতে পাড়ি দিয়েছেন। আর এরই সঙ্গে বৃহস্পতির অবস্থানেই জন্য তৈরি হতে চলেছে এমন কিছু যোগের যা জ্যোতিষশাস্ত্রে খুবই বিরল এবং শত শত বছর পরেই ঘটে। চলতি জুন মাসে চন্দ্র থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সূর্য, সকলেই অন্যান্য রাশিতে স্থান পরিবর্তন করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের পর্যায়ক্রমিক পরিবর্তন দেশ এবং বিশ্বের সঙ্গেই সমস্ত রাশির মানুষের জীবনকেও প্রভাবিত করে। সমস্ত রাশির উপর গ্রহ পরিবর্তনের প্রভাব আলাদা আলাদা হয়। কিছু রাশি শুভ এবং কিছু অশুভ ফল লাভ করে এই পরিবর্তনের ফলে। দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, সন্তান, দাম্পত্য সুখ, দান এবং বৃদ্ধির কারক বলে মনে করা হয়। কিছু রাশি আছে, যেসব রাশির জাতক জাতিকারা বৃহস্পতি গ্রহের এই স্থান পরিবর্তনের ফলে ঘটা শুভ প্রভাব জীবনে দেখতে পাবেন। জেনে নেওয়া যাক বৃহস্পতির এই স্থান পরিবর্তন কোন কোন রাশির জাতক জাতিকাদের উপরে ভালো প্রভাব ফেলতে চলেছে।


মেষ রাশি

মেষ রাশি

বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনের ফলে জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদ বা প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনের ফলে মেষ রাশির ব্যক্তিদের জীবনে আর্থিক পক্ষ বেশ মজবুত হবে। তবে এই সময় কোনও আইন আদালতের মামলায় না জড়ানোই ভালো এই রাশির জন্য। এই সময়ের মধ্যে সম্পত্তি বা জমির মাধ্যমে করা কোনও ব্যবসায়ে লাভও মেষ রাশির ব্যক্তিদের পক্ষে সম্ভব হতে পারে। এই সময় বিদেশী বা ধর্মীয় কাজেও উপকার পেতে পারেন। দ্বাদশ ঘরে বৃহস্পতির গমনের কারণে ভালো কোথাও ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যবসায় প্রচুর লাভ দেখতে পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই অবস্থান পরিবর্তন খুব ভালো ফল দিতে চলেছে। এই সময় এই রাশির জাতক জাতিকারা আর্থিক লাভ উপভোগ করবেন এবং সামগ্রিক লাভও বাড়াবে। এই সময়, বৃষ রাশির জাতক জাতিকারা জীবনে হঠাৎ উত্তরাধিকার পেতে পারেন। জীবনে এত বিপুল পরিমাণ অর্থ আসতে পারে যা সঞ্চিত সম্পদ বাড়িয়ে দিতে পারে। কিন্তু এই সময় ব্যবসায়ীদের একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

 মিথুন রাশি

মিথুন রাশি

বৃহস্পতির এই অবস্থান পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সুবিধা বয়ে আনবে । এই ট্রানজিটের মাধ্যমে বৃহস্পতি রাশিতে ৪র্থ, ২য় ও ৬ষ্ঠ ঘরে অবস্থান করবেন যা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সব দিক দিয়েই উপকারী হবে। স্বাস্থ্যের উন্নতি হবে, শত্রুরা দুর্বল হবে। এই সময় জীবনের কোনও বড় ঋণ থেকে মুক্তি পাবেন। সঞ্চয় বৃদ্ধি হবে। পেশাগতভাবে কাজের ক্ষেত্রে অবস্থা আরও ভাল হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

বৃহস্পতি গ্রহের অবস্থান পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে। এই সময় এই রাশির ব্যক্তিদের কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে যেভাবে চান সেভাবেই সব জিনিসগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন। চাকরির ক্ষেত্রে অফিসে ভালো কোনও কাজের প্রচেষ্টার প্রশংসা পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে ভাল খবর পেতে পারেন। যদি জমি সম্পর্কিত ব্যবসা করেন তবে এটি লাভজনক হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+