Jupiter In Bharani Nakshatra 2023: কতদিন ভরণী নক্ষত্রে থাকবেন বৃহস্পতি, ভাগ্য খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনই গুরুত্ব রয়েছে বৃহস্পতি গ্রহেরও। বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বা দেবগুরু বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে।
সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। গ্রহরা যেমন ঘর পরিবর্তন করে তেমন নক্ষত্র কিন্তু তারা পরিবর্তন করে। ২৭ নভেম্বর পর্যন্ত গুরু গ্রহ ভরণী নক্ষত্রে থাকবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

তুলা রাশি
ভরণী নক্ষত্রের বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুলা রাশির (libra) জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে সফলতা আসবে। তাছাড়া বেসরকারি চাকরি যারা করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। নমাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।
ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন।শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় শুরু হবে। ব্যবসায় আর্থিক লাভ হবে আপনার।এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন সন্তানের সঙ্গে খুব ভালো থাকবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। জীবনে সব কাজেই এগিয়ে যেতে পারবেন।

কর্কট রাশি
কর্কট রাশির(Cancer) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। নতুন যানবাহন কিনতে পারেন। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনারা যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও মধুর হবে। জীবন সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন , সেখান থেকে খুব লাভ হবে। এসময় আপনার নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এসময় আপনারা পড়াশোনার জন্য আরোও ভালো নাম করতে পারবেন। যারা রাজনীতি করছেন তাদের নাম, যশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications