নতুন বছরের শুরুতেই এসব উপায়ে সারাবছর পাবেন সুফল

নতুন বছরের শুরুতেই এসব উপায়ে সারাবছর পাবেন সুফল

চলছে বছর শেষের উৎসবের মরশুম। আর মাত্র কয়কদিন পরেই নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে গোটা বিশ্ব। আর পুরনো বছরের সব বাঁধা, নেতিবাচক দিক পিছনে ফেলে নতুন বছরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চলেছেন সকলেই । সেই মত জ্যোতিষ শাস্ত্র অনুসারে নতুন বছরে এই কয়েকটা উপায় করলেই সারা বছর ইচ্ছা মত ফল প্রাপ্তি তো হবেই, সেইসঙ্গে নতুন বছরে ঘুরে যাবে সৌভাগ্যের চাকাও।

বাড়ির প্রধান দরজাকে সাজান

বাড়ির প্রধান দরজাকে সাজান

বাড়ির ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তিই মূল দরজা থেকে আসে। ইতিবাচক শক্তির প্রবাহ নিশ্চিত করতে এবং বাসিন্দাদের খুশি রাখতে প্রধান দরজার উপরে স্বস্তিক চিহ্ন তৈরি করা খুব শুভ। এছাড়া বাড়িতে নেতিবাচক শক্তিকে আটকাতে চাইলে মুখ্য দরজার উপর আম পাতা, দেবদারু পাতা কিংবা ফুলের তৈরি দ্বারবন্ধনী লাগানো খুব শুভ। এছাড়া প্রতিদিন নিয়মকরে প্রধান দরজার পাশে একটি প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় থাকে।

উত্তরে সম্পদ বৃদ্ধি

উত্তরে সম্পদ বৃদ্ধি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, অর্থের দেবতা কুবের উত্তরে বাস করেন, তাই এই দিকে বিশেষ যত্ন নেওয়া দরকার। কুবেরের মূর্তি উত্তর দিকে রাখলে কখনোই আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে না। তাই এই নতুন বছর কুবেরের একটি মূর্তি বাড়ির উত্তর দিকে স্থাপন করা গেলে সারা বছর মিলবে অর্থের সংকট থেকে রেহাই।

 গাছ আনবে সমৃদ্ধি

গাছ আনবে সমৃদ্ধি

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ইতিবাচক শক্তি আনতে পূর্ব দিকে গাছ লাগানো খুব ভালো। নতুন বছরের দিনে গাছে জল দিলে সম্পদ লাভের সম্ভাবনা তৈরি হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় থাকে। তাই এই নতুন বছরে গন্ধযুক্ত কোনও ফুলের গাছ বাড়ির পূর্বদিকে লাগালে খুব ভালো ফল লাভ হবে সারা বছর।

 উত্তর দিকের মহত্ব

উত্তর দিকের মহত্ব

বাড়ির ধন-সম্পদ ও সমৃদ্ধির জন্য উত্তর দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই ছেঁড়া কাপড়, আবর্জনা এবং ভাঙা ইলেকট্রনিক যন্ত্রপাতি কখনোই এই দিকে রাখা ঠিক না। তাহলে জীবনে নানা বাঁধার সম্মুখীন হতে হয়। উত্তর দিক সবসময় পরিষ্কার রাখা শুভ। তাই নতুন বছরে উত্তর দিকে আবর্জনা থাকলে তা সাফ করে দিলে খুব ভালো ফল পাওয়া যাবে সারা বছর।

নতুন বছরে শুভ কাজ

নতুন বছরে শুভ কাজ

যে কোনও শুভ কাজ নতুন বছর শুরু করলে তা শুভ হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, নতুন বছরের দিন সন্ধ্যায় মন্দিরে পুজো করার পর সারা বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিলে সারা বছর অভাব হবেনা সৌভাগ্যের। এই দিনে পূজার ঘরে অবশ্যই সাদা শঙ্খ রাখতে হবে। জ্যোতিষ মতে মানা হয় যে জার ঘরে সাদা শঙ্খ রাখলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+