মে মাসে ঘর পরিবর্তন করবে শুক্র, খরচ কমাবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহকে সুখ, সৌভাগ্য, সুখ-সমৃদ্ধি, ভোগ বিলাসের কারক বলেই জানি। মে মাসের ৩০ তারিখ ৭ টা ৪০ মিনিটে শুক্র গ্রহ মিথুন রাশির ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে।
৭ জুলাই সকাল ৩ টে ৫৯ মিনিট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে সে। তারপর সে প্রবেশ করবে সিংহ রাশিতে। শুক্র ঘর পরিবর্তন করার কারণে এই রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। জানুন কোন রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু।

কর্কট রাশিতে প্রবেশের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। এসময় আপনি কোনও কাজেই সফলতা পাবেন না। খুব সাবধানে আপনাকে পথে চলতে হবে। না হলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, ব্যবসায় অগ্রগতি হবার সম্ভাবনা তেমন নেই।যে কোন কাজ করার আগে সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করুন। এই সময়ে আপনার কর্মক্ষেত্রে স্যালারি না বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই সেদিকে সতর্ক থাকবেন। ব্যবসায় একটু নজর দেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিকে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

শুক্র ধনু রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে। তাই আপনার খরচ ক্রমশ বাড়তে থাকবে। তাই খরচে আপনাকে লাগান দিতে হবে। আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। শুধু তাই না, শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা একটু সাবধানে বলবেন। একটু সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করবেন।মাথা ঠান্ডা রেখে প্রতিটি কাজ করতে হবে। তবেই আপনি জীবনে সফলতা পাবেন।কোনও কাজে এগোতে পারবেন না। মানসিক চাপের সৃষ্টি হবে আপনার। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবনের সম্মুখীন হতে হবে আপনাকে। তবেই জীবনে সফলতা আসবে।

কুম্ভ রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় কোনও কাজে আপনি সফলতা আপনার মিলবে না। চাকরিক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। চাকরিজীবীদের নানান অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস ক্রমশ হারাতে থাকবেন আপনি।আর্থিকভাবে নানান অসুবিধা মধ্যে পড়তে হবে আপনাকে। যদি আপনি প্রেম জীবনে যুক্ত থাকেন তাহলে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে।কোনও সহকর্মীর সঙ্গে আপনার মতবিরোধ বাধতে পারে। শুধু তাই নয় শরীর সংক্রান্ত সমস্যা হবে। এই সময়ে বিতর্ক এড়িয়ে চলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications