Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পয়লা বৈশাখ থেকে ভাগ্যের দ্বার খুলবে কাদের, কারাই বা কর্মক্ষেত্রে নিজেকে শান্ত রাখবেন

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে পয়লা বৈশাখের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর পয়লা বৈশাখ আড়ম্বরের সঙ্গেই পালন করেন সকলে। এদিন দেবী লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো করা হয়। তাছাড়া সকলে নতুন জামা কাপড় পরেন।

বাড়ি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এই চলতি বছর পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল। জানুন এই বিশেষ দিন থেকে কোন কোন ব্যক্তিদের জীবনে সুখের সময় শুরু হচ্ছে, কাদেরই বা জীবনে নানান সমস্যা আসতে চলেছে, জানুন।

Poila Boishakh


মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখ থেকে ভাগ্যের দ্বার খুলে যাবে। এই সময় কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। শুধু তাই নয়, শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। তাছাড়া যদি আপনি লটারি কাটেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কখনোই হতাশ হয়ে পড়বেন না।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি কিন্তু মোটামুটি যাবে। এসময় আপনাদের বিবাহিত জীবনে সুখ থাকলেও পারিবারিক জীবনে অশান্তি লেগে থাকবে। সকল কাজে সফলতা অর্জন করতে পারলেও ব্যয় বাড়তে থাকবে। যারা গবেষণায়যুক্ত তাদের একটু সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধানে করুন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন, না হলে কোন কাজেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই সময়ে আপনি মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের মূর্তি বাড়ি এনে পূজা করুন। এতে জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনি।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখ থেকে সময়টি মিশ্র যেতে চলেছে। এসময় ভাগ্যের সমর্থন পাবেন আপনি। যে কারণে চাকরি থেকে ব্যবসাতে লাভের মুখ দেখবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। তবে যারা বিবাহিত জীবনে যুদ্ধ তাদের জীবনে একটু সমস্যা আসতে পারে। এসময় যারা চাকরিজীবী রয়েছেন, তারা সুখের মুখ দেখবেন। যারা নতুন চাকরি করার কথা ভাবছেন তাদের জীবনেও সুখের সময়। এসময় বিলাসবহুল জীবনযাত্রার কারণে খরচ কিন্তু হু হু করে বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন। চাকরি থেকে ব্যবসাতে প্রচন্ড লাভ করতে পারবেন। জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। এসময় অর্থপ্রাপ্তি নিশ্চিত। কোনও আফসোস রেখে কোনও কাজ করবেন না। ব্যবসাতেও লাভ করতে পারবেন। ভেবেচিন্তে সব কাজ করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।

সিংহ রাশির

সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া এই সময়ে আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। তবে অবশ্যই বাবা-মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এসময় নতুন কোনও ব্যবসাতে বিনিয়োগ করার আগে অবশ্যই বাড়ির বড়দের পরামর্শ নিন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। প্রেমের সম্পর্কে যে তিক্ততা ছিল তা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আপনি। ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করুন। এসময় আপনাকে প্রত্যেকটি কাজে সফলতা পেতে হলে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। রাগ নিয়ন্ত্রণ করে চলুন। কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। আর্থিক দিকেও খুব লাভ হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনিও জীবনে এগিয়ে যেতে পারবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের এই সময়টি একদমই শুভ নয়। এসময় কোনও কাজ করার আগে বাবা-মায়ের পরামর্শ নিন। বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করবেন না। কারণ আপনার অর্থক্ষতি হতে পারে। স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেবেন। কারণ শরীর আপনার একদম ভালো থাকবে না। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। বাড়তি খরচ ক্রমশ ও বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে কলহ বাড়ায় মানসিক চাপ ও ক্রমশ বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময়টি উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। এসময় কাউকে বিশ্বাস করে কোনও কথা বলবেন না। আপনি সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও মনের কথা বলবেন না। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। তবে এসময় বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। প্রেম জীবনের পরিবেশ অনুকূল থাকবে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি শুভ কাজ করুন।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা এই সময় সকল কাজে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই পয়লা বৈশাখ থেকে আপনারা সকলের সঙ্গে সদ্ব্যবহার করুন, অহংকার বোধ এড়িয়ে চলুন। এসমস্ত স্ত্রীর সব কাজের পূর্ণ সমর্থন পাবেন। ভাগ্যের দ্বার খুলবে। আপনারা প্রেমিক প্রেমিকার সঙ্গে ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবনে অশান্তি কলহ ছিল তা থেকে বের হতে পারবেন। তবে ব্যবসার সব কাজে ভাই বোনদেরও বিশেষ সহযোগিতা পাবেন। এসমময়ে আত্মবিশ্বাস আপনার ক্রমশ বাড়তে থাকবে কমবে, মানসিক চাপ কমবে।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের এসময় আয় খুব ভালো হবে। শরীরের প্রতি বিশেষ নজর দিন। চাকরি থেকে ব্যবসাতেও এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় লোকসান হবে না একদমই। কারোর কোনও কথায় কখনও ভুল বুঝবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। নিজেকে শান্ত রেখে যদি আপনি সব কাজ করতে পারেন। সব কাজেই সফলতা আসবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। ব্যবসায় নজরকাড়া লাভ হবে আপনার। তাছাড়া এই সময় আপনি নতুন গাড়ি, বাড়ি কেনার মত ইচ্ছা পূরণ করতে পারবেন। দৈনন্দিন জীবনে যে চাহিদা তাও খুব সহজেই পূরণ করতে পারবেন। বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে শুধু মতবিরোধ এড়িয়ে চলুন। তাছাড়া নতুন কোনও ব্যবসায় আপনি সফলতা অর্জন করতে পারবেন।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা এই সময়টি মিশ্র যেতে চলেছে। এসময় আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তবে বিলাসবহুল ভাবে থাকার কারণে আপনার আর্থিক খরচ কিছুটা হলেও বাড়বে। এসময় বাড়তি খরচে আপনি লাগাম দিতে পারেন। এসময় বাইরের খাওয়া দাওয়া করা এড়িয়ে চলুন। এতে শরীর খারাপ হতে পারে। ব্যবসার সব কাজে আপনার বাবা মা আপনাকে সাহায্য করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+