গণেশ চতুর্থীতে গণপতি কোন রাশির ব্যক্তিদের ওপর সদয় থাকবেন, দেখুন তো লিস্টে আপনি আছেন কিনা?
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই প্রতি বছর মহা সমারোহে সকলেই পালন করেন গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ উৎসব। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। বলা হয়, ভগবান গণেশের পুজো যে ব্যক্তি মন দিয়ে করেন, তিনি কোনও কাজেই পিছিয়ে যান না।
গণেশের কৃপায় তার জীবনের সুখ-সমৃদ্ধি বাড়তেই থাকে। গণেশ চতুর্থীর এই ১০ দিন বাপ্পা কিন্তু কিছু রাশির ব্যক্তিদের ওপর সদয় থাকবেন। গণেশের কৃপায় তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- এই সময়ে কাদের ওপর থাকবে বাপ্পার কৃপা
চলতি বছর গণেশ চতুর্থীর সময় কিন্তু তৈরি হয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই সময় কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। তাদের আর্থিক দিকেও খুব লাভ হবে। সুখ সমৃদ্ধিও বাড়তে থাকবে। জানুন গণেশ ঠাকুর দশ দিন কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষভাবে সদয় থাকবেন।
- মেষ রাশি
এই সময় গণপতির আশীর্বাদে পাবেন মেষ রাশির ব্যক্তিরা। তারা জীবনে সমস্ত রকম ঝামেলা থেকে বের হতে পারবেন। এমনকি নতুন সম্পত্তি লাভ করতে পারবেন। তাদের জীবনে কোনও অভাব হবে না। শুধু তাই নয়, এই রাশির অধিপতি মঙ্গল। তাই গণপতির কৃপায় মঙ্গলও আরও শক্তিশালী হয়ে উঠবে। তবে আপনারা অবশ্যই গণপতিকে এই সময় গুড় নিবেদন করার চেষ্টা করুন।
- মিথুন রাশি
গণপতির পুজোর সময় মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর গণেশ ঠাকুর সদয় থাকবেন। তাই আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। কেরিয়ার থেকে ব্যবসায় খুব নাম, যশ, খ্যাতি বাড়বে আপনার। অর্থ উপার্জন করতে পারবেন।
সমাজে সম্মান বাড়তে থাকবে। কোনও কাজে পিছিয়ে থাকবেন না আপনি। শুধু তাই নয়, বুধ গ্রহ আরও শক্তিশালী হয়ে যাবে আপনার জন্মকুণ্ডলীতে। তাই গণেশকে খুশি করতে আপনি দূর্বা নিবেদন করুন।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের উপর গণপতির বিশেষ কৃপা থাকবে। তাই আপনারাই গণেশ চতুর্থীর সময় গণপতিকে অবশ্যই খোয়া ক্ষীর নিবেদন করুন। এতে আপনার শনি গ্রহ আরও দুর্বল শক্তিশালী হয়ে উঠবে। সেই সঙ্গে গণপতির কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত। ভাগ্যের দ্বার খুলবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। গণপতি কৃপায় আপনি জীবনে অনেক বড় হতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications