আগামী বছরের শুরুতেই মিলন হবে সূর্য ও শনির, চাকরিতে পদোন্নতি নিশ্চিত কাদের?
জ্যোতিষশাস্ত্রে ,প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। আগামী বছরের শুরুতেই শনিদেব ও সূর্যের মিলন হতে চলেছে। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বিরাজ করছে। আর সূর্য গ্রহ কিন্তু সেই রাশিতেই প্রবেশ করবে।
সূর্য ও শনি গ্রহের মিলনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময়ে আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আপনার সপ্তম ঘরে তৈরি হবে শশ রাজযোগও। যে যোগের বিশেষ প্রভাব পড়বে আপনাদের ওপর। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বিবাহিতদের জীবনে অত্যন্ত শুভ সময়। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। কোনও কাজেই পিছিয়ে যাবেন না এই রাশির ব্যক্তিরা।
- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের উপর সূর্য ও শনি গ্রহের বিশেষ প্রভাব পড়বে। আপনাদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনাদের আয়ও ক্রমশ বাড়তে থাকবে। চাকরিতে পদোন্নতি হবে আপনাদের। শেয়ার বাজার, বাজি লটারিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া মনের মানুষের সঙ্গে দেখা হয় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। শেয়ার বাজারে বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হবে আপনার। দাম্পত্য জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।পিতামাতার কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়ে শুরু হবে। কেরিয়ার থেকে ব্যবসায়ে সফলতা আসবে। তাছাড়া ভাগ্যের দ্বার খুলবে আপনার। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময় শুরু হবে। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া চাকরি পরিবর্তন করার কথা যারা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময়। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। এছাড়া অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications