দীপাবলি পর্যন্ত শনির কৃপা থাকবে কাদের ওপর, বন্ধ ভাগ্যের তালা খুলবে এদের
জ্যোতিষশাস্ত্রে, শনিগ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল কর্মদাতা গ্রহ। যে ব্যক্তি শুভ কাজ করেন, শনি থাকে শুভ ফল দেন। যে ব্যক্তি অশুভ কাজ করেন শনি তাকে অশুভ ফল দেয়। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে।
সেই সঙ্গে বিপরীতমুখী অবস্থায় থাকবে এই গ্রহ। ২৪ অক্টোবর দীপাবলি পর্যন্ত শনির বিপরীতমুখী গতি কাদের জীবনে সাফল্য এনে দেবে, জানুন।

- কর্কট রাশি
শনির বিশেষ কৃপা পাবেন কর্কট রাশির ব্যক্তিরা। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। জীবনের প্রতিটি বাধা কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। এই রাশির ব্যক্তিরা যদি কোনও গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত হন তবে আপনি অবশ্যই এতে ভালো লাভ করতে পারেন। আপনার লক্ষ্য পূরণ হবে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময়ে আপনি সুখে থাকতে পারবেন। পিতা মাতার বিশেষ সহায়তা পাবেন আপনি। ব্যবসার কাজে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে করবেন। আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনও বিবাদ থাকে, তবে আপনি যদি তা সমাধান করে ফেলতে পারেন। আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ কমতে থাকবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। যে সকল ব্যক্তিরা ব্যবসায় জড়িত তাদের খুব ভালো সময়। নতুন যানবাহন কিনতে পারেন। আপনার বাবার চোখের সমস্যার সমাধান হয়ে যাবে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। এসময় আপনি তাড়াহুড়ো করে কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য ভালোই যাবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। এই সময় আপনার ব্যবসায় যদি কোনও শুভ কাজ আটকে থাকে তা কিন্তু দ্রুত হয়ে যাবে। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। তবে এসময়ে যদি পারেন শনিবার করে শনিদেবের বিশেষ পুজো করবেন। তবেই আপনার জীবনের সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications