আগামী মাসেই মিলন হবে শুক্র ও শনির, ভাগ্যে সোনা ফলতে চলেছে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শনি ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হলে কর্মদাতা গ্রহ।
শুক্র হল প্রেম, রোমান্স, সম্পত্তির কারক। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকলের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। ২৮ ডিসেম্বর কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। আগে থেকেই সেখানে বিরাজ করছে শনি। শুক্র ও শনি গ্রহের মিলন হবে।

২৮ ডিসেম্বর রাত ১১ টা ৪৮ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতিকাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ৩০ বছর পর এই দুই গ্রহের মিলন হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। কর্মজীবনে অনেক সুবিধা পাবেন। নতুন যারা চাকরি খুজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। সমাজে সম্মান বাড়বে। ব্যবসায় খুব লাভ করতে পারবেন। এসময় কঠোর পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। শরীর আপনার ভালোই থাকবে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় সাফল্যের সময়। এই সময় দীর্ঘদিন যে কাজ আপনার আটকে ছিল, সেই কাজের সফলতা আসবে। সমাজে সম্মান বাড়বে। যানবাহন, নতুন সম্পত্তি কিনতে পারবেন। এই সময় মনের মানুষের সঙ্গে দেখা হবে। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে। সন্তানদের উন্নতিতে আপনার মনে খুশি লেগে থাকবে। এই সময়ে প্রত্যেকটি কাজেই বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির ব্যক্তিরা।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের ওপর শনি ও শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় ব্যবসায়ে অনেক লাভ করতে পারবেন। তাছাড়া আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে হতে পারেন। এসময়ে যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জীবনে অত্যন্ত শুভ সময়। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হবে। আপনি অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications