ভুলেও কার্তিক মাসে এই কাজগুলি করবেন না, মা লক্ষ্মী রেগে যান

ভুলেও কার্তিক মাসে এই কাজগুলি করবেন না, মা লক্ষ্মী রেগে যান

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কার্তিক মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আজ ১০ অক্টোবর কার্তিক মাস শুরু হচ্ছে, এই সময়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় এই সময়ে লক্ষ্মী ও বিষ্ণুর আচার মেনে যদি কোনও ব্যক্তি পুজো করেন তাহলে তার জীবনে আর্থিক দিকে খুব উন্নতি হয় এবং তার পাপ বিনাশ হয়। তাঁর জীবনে ভরে ওঠে সুখ, সমৃদ্ধিও। কার্তিক মাসে পালিত হয় ধনতেরস থেকে দীপাবলির মতন গুরুত্বপূর্ণ উৎসব। তাছাড়া এমন অনেক কাজ রয়েছে যেগুলি কার্তিক মাসে করতে বারণ করা হয়, এতে মা লক্ষ্মী খুব রেগে যান। যারাই কাজগুলি করে থাকেন তারাই ক্রমশ দারিদ্র হতে থাকেন। তাদের আর্থিক দিকে অনেক অবনতি হয়, জীবনের সাফল্যের মুখ তারা কখনোই দেখে না। তাই অন্যথায় এমন কাজ না করাই ভালো। জেনে নিন কার্তিক মাসে কোন কাজগুলি আপনি করবেন না।

ব্রহ্মচার্য পালন করতে হয়

ব্রহ্মচার্য পালন করতে হয়

কার্তিক মাসে হল চতুর্থ মাস। এই মাসে ব্রহ্মচার্য পালন করতে হয়। নিজের উপর সব বিষয়ে সংযম রাখতে হয়। খারাপ কোনোও চিন্তা মনে আনতে দেবেন না। সব সময় ভালো চিন্তা করবেন। তবেই মা লক্ষ্মী খুশি হবেন।

ব্রাহ্ম মুহুর্তের আগেই ঘুম থেকে উঠুন

ব্রাহ্ম মুহুর্তের আগেই ঘুম থেকে উঠুন

কার্তিক মাসের ব্রাহ্ম মুহুর্তের আগেই ঘুম থেকে উঠে যান। অন্যথায় মা লক্ষ্মী রেগে যান। আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে না। তিনিও আপনার বাড়িতে বিরাজ করবেন না।

আমিষ খাবার এড়িয়ে চলুন

আমিষ খাবার এড়িয়ে চলুন

এই মাসে আমিষ খাবার এড়িয়ে চলুন, যেমন রসুন, পেঁয়াজ, মাছ, মাংস জাতীয় খাবার বর্জন করুন। এই সময় নিরামিষ খান। তাহলে মা লক্ষ্মী আপনার উপর খুব খুশি হবেন। আপনার আর্থিক দিকে শুভ হবে।

বিছানা শোবেন না

বিছানা শোবেন না

এই সময় যদি আপনি মা লক্ষ্মীকে খুশি রাখতে চান তাহলে অবশ্যই মাটিতে ঘুমানো উচিত। বিছানা এড়িয়ে চলুন। বিছানা বা গদিতে এই সময় না ঘুমানোই ভালো।

 মদ বাড়িতে আনবেন না

মদ বাড়িতে আনবেন না

কার্তিক মাসে মদ বাড়িতে না রাখাই ভালো। এই সময়ে মা লক্ষ্মী রেগে যান এবং বাড়ি থেকে বেরিয়ে যান। দারিদ্রতা আপনাকে গ্রাস করবেন। জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন না এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার ক্রমশই অশান্তি বাধতে থাকবে। তাই অন্যথায় এটি বর্জন করুন।

 নারীদের অপমান করবেন না

নারীদের অপমান করবেন না

এই মাসে কখনোই কোনোও নারীকে অপমান করবেন না। মহিলাদের এই মাসে অপমান করা উচিত না। এতে মা লক্ষ্মী কিন্তু প্রচণ্ড রেগে যান এবং আপনাকে আশীর্বাদের হাত আপনার মাথার উপর থেকে তুলে নেবেন। জীবনে আপনার সফলতা আসবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+