চলতি মাসেই অস্ত যেতে চলেছে বুধ, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন এই রাশিরা
বুধকে আমরা সম্পদ ও ব্যবসার কারক বলেই জানি। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় বুধ গ্রহ কুম্ভ রাশিতে অস্ত যাবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের ওপরে নেতিবাচক প্রভাব পড়বে।
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা তাদের নির্দিষ্ট সময় মতন ঘর পরিবর্তন করে সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সে কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে । আবার অনেক সময় গ্রহরা উদিত হয়, আবার অস্তও যায়। সেই সময়ও কিন্তু অনেক রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে তারা। বুধকে আমরা সম্পদ ও ব্যবসার কারক বলেই জানি। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় বুধ গ্রহ কুম্ভ রাশিতে অস্ত যাবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের ওপরে ইতিবাচক প্রভাব পড়বে আবার কিছু রাশির জাতক-জাতিকদের ওপর নেতিবাচক ও প্রভাব পড়বে। এই গ্রহ অস্ত যাওয়ার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের অশুভও সময়ের সৃষ্টি হবে, জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

বৃষ রাশি
বুধ অস্ত যাওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনার সমস্ত কাজে বাধা আসবে। জীবনে এগিয়ে যেতে পারবেন না। সকলের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। ব্যবসা আপনি লাভবান হবেন না। শিক্ষার্থীদের জন্য খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনার দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো, তবে আপনার জীবনে সাফল্য আসবে।

সিংহ রাশি
বুধ অস্ত যাওয়ার কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের ব্যবসাতে উত্থান- পতনের মধ্য দিয়েই যেতে হবে। আপনার আর্থিক দিক অনেক অসুবিধা থাকবে। ব্যবসায় নতুন ভাবে বিনিয়োগ না করাই ভালো। সেখান থেকে আপনি উন্নতি করতে পারবেন না। আর সর্বদাই আপনার মাথা গরম থাকবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু। যেকোনও সব ব্যাপারেই আপনার সমস্যা লেগে থাকবে। কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে পারবেন না, বহু বিতর্কের মধ্য দিয়ে যেতে হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। শরীর আপনার খারাপ হবে। মানসিক চাপ আপনার বাড়তে থাকবে।

কুম্ভ রাশি
বুধ নিজেই কুম্ভ রাশিতে অস্ত প্রবেশ করবে। এই ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব বাড়বে। মানুষের অর্থের ক্ষতি হবে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। চাকরির জন্য নানান সমস্যা হবে। পারিবারিক জীবনেও আপনার নানান সমস্যা আসবে।

বুধের অশুভ প্রভাব কাটাতে কী করবেন
যদি আপনি বুধের এই অশুভ প্রভাব কাটাতে চান তাহলে প্রত্যেকদিন মা দুর্গার পুজো করুন, বুধবার করে মা দুর্গার পুজো অবশ্যই করবেন। সেই সঙ্গে মা দুর্গার মন্ত্র জপ করবেন। সবুজ বা লাল রঙের বস্ত্র পড়বেন। বুধবার কোন গবাদি পশুকে শাকসবজি, বা সবুজ মুগডাল খাওয়ান। যদি সেটি না পারেন তাহলে কোন অভাবী দারিদ্র ব্যক্তিকে মুগ ডাল ও আপনার সামর্থ্য মতো কোনোও জিনিস তাকে দান করুন। এতে আপনার জীবনেও সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications